Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুলিশের জালে জাহাঙ্গিরের আরও এক সাগরেদ, গ্রেফতার ইসরাফিল

পুলিশের জালে জাহাঙ্গিরের আরও এক সাগরেদ, গ্রেফতার ইসরাফিল

Online Desk মে 28, 2026
S.24-JAHANGIR-MAN-ARREST-portal.png

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা : পুলিশের জালে জাহাঙ্গির খানের সাগরেদ। হাসিম নগরের ত্রাস, বঙ্গনগরের পঞ্চায়েতে প্রধান ইসরাফিলকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। তবে কী কারণে জাহাঙ্গিরের সাগরেদকে পুলিশ গ্রেফতার করেছে তা এখনও জানা যায়নি। এর আগে,ফলতা থানার পুলিশ আতিবুর রহমান, হাবিব শেখ, হাবিব মোল্লা নামে তিনজনকে জালে এনেছে। এছাড়াও পঞ্চায়েত প্রধান-সহ দু’জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সূত্রের খবর, তাঁরা দু’জনই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ। থানায় নিয়ে গিয়ে ইসরাফিলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, ফলতা নির্বাচনে ব্যাপক মার্জিনে জয়লাভ করেছে বিজেপি। যদিও এর পিছনের কারণ, ২১ মে ফলতা বিধানসভা নির্বাচনের কয়েক ঘন্টা আগেই পুষ্পার গড় ফলতায়, নির্বাচনকে সামনে রেখে রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিকে খোলা মাঠ ছেড়ে দিয়েছিলেন জাহাঙ্গির। তিনি বলেছিলেন, ফলতার উন্নয়নের স্বার্থে ভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ফলতা বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করার পর তাঁর এই সিদ্ধান্ত। এরপর রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন, ফলতায় তৃণমূলের শেষ ভরসাও তীরে এসে তরি ডোবালেন।
তারপর একাধিক জাহাঙ্গির ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক মহলের আশঙ্কা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং জাহাঙ্গির খানের তৃণমূল সাম্রাজ্য পতনের পর তৃণমূল নিশ্চিহ্নের পথে।

Post Views: 92

Continue Reading

Previous: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিষয়ে অভিযোগ তুলে লোকসভা স্পিকারকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের
Next: এবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস! অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.