Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস! অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস! অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Online Desk মে 28, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে পালাবদলের পর রাজ্যে পালিত হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কলাকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে পারে এই অনুষ্ঠান। যাতে প্রায় লক্ষাধিক মানুষের অংশ গ্রহণের সম্ভাবনা। এই নিয়ে রাজ্যের তরফে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। সোমবারই রাজ্যের যোগ জগতের বিশিষ্টজনদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন কলকাতায় মূল অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে।  বুধবার এও খবর টি জানানো হয় কেন্দ্রীয় প্রতাপ রায় যাদব। মধ্যপ্রদেশের খাজুরাহোতে ‘ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলস’-এ আয়োজিত “যোগ মহোৎসব ২০২৬” অনুষ্ঠানে এই ঘোষণাটি করা হয়। এখানেই মন্ত্রী যাদব বলেন, ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ কলকাতা শহর এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের আতিথেয়তা করবে।’’ তিনি উল্লেখ করেন, “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”-এটাই এবছরের যোগ দিবসের মূল থিম। কলকাতায় মূল অনুষ্ঠানের খবরে যারপরনাই উচ্ছ্বসিত কলকাতার যোগ জগতের বিশিষ্টরা। কলকাতায় এতদিন যোগ দিবস উদযাপনের দায়িত্বে থাকত ক্রীড়াভারতী।
এই বিষয়ে সংস্থার প্রদেশ সম্পাদক বিভাস মজুমদার জানিয়েছেন, ‘‘আমরা পঁচিশেই যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায় করতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক পরিবেশ অনুকূল ছিল না বলে পারিনি। এবার পালাবদলের উপহার হিসাবে কলকাতা মূল অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেল।’’ অন্যদিকে যোগ দিবস উদযাপন কমিটির সম্পাদক ড. অভিজিৎ ঘোষ জানিয়েছেন, ছাব্বিশের একুশে জুন কলকাতার জন্য ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। স্বর্ণাক্ষরে যোগের ইতিহাসে লেখা থাকবে এই দিনটির নাম। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী ভাবনায় আয়ুষ মন্ত্রক নিরলসভাবে কাজ করে চলেছে, যাতে ধারাবাহিক প্রচার ও জনঅংশগ্রহণের মাধ্যমে যোগকে দেশের প্রতিটি গ্রামে, ঘরে ঘরে, স্কুলে, অফিসে এবং সম্প্রদায়ে পৌঁছে দেওয়া যায়। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে যাদব উল্লেখ করেন যে, যোগব্যায়াম এবং ‘আয়ুষ আহার’-এর মতো উদ্যোগগুলো সুষম পুষ্টি, সুশৃঙ্খল জীবনযাপন এবং সামগ্রিক সুস্থতাকে উৎসাহিত করে।

Post Views: 107

Continue Reading

Previous: পুলিশের জালে জাহাঙ্গিরের আরও এক সাগরেদ, গ্রেফতার ইসরাফিল
Next: তারেক রহমানকে ইদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী; দুই দেশের জন-স্বার্থে কাজ করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.