Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • টাকার বিনিময়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তি, গ্রেফতার অভিযুক্ত

টাকার বিনিময়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তি, গ্রেফতার অভিযুক্ত

Online Desk জুন 3, 2025
20250503_135947.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানের সময় দেশের গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তি পাঞ্জাবের তারন তারান জেলার বাসিন্দা।

মঙ্গলবার পুলিশের তরফে জানানো হয়েছে, পাকিস্তান-ভিত্তিক খালিস্তানপন্থী নেতা গোপাল সিং চাওলার সঙ্গেও ধৃত ব্যক্তির যোগাযোগ ছিল। পাঞ্জাবের পুলিশ ডিরেক্টর জেনারেল গৌরব যাদব জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির নাম গগনদীপ সিং ওরফে গগন। সে তারন তারানের গালি নজর সিং ওয়ালির মোহল্লা রোদুপুরের বাসিন্দা। অভিযোগ, অপারেশন সিঁদুর অভিযানের সময় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কিত সংবেদনশীল তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির কাছে পাচার করেছিল সে। তাকে গ্রেফতারের পাশাপাশি পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। যাতে পাক গোয়েন্দাদের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়ার নিদর্শন পাওয়া গিয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তির পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সঙ্গে যোগাযোগ ছিল। দেশের গোপন তথ্য তাদের কাছে পাচার করার বিনিময়ে সে মোটা টাকা পেয়েছিল বলে অভিযোগ। তারন তারান পুলিশ এবং কাউন্টার ইন্টেলিজেন্স উইং এর যৌথ অভিযানে তাকে পাকড়াও করা হয়। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে ডিজিপি বলেছেন, ‘ধৃত অভিযুক্ত পাকিস্তান আইএসআইএবং পাকিস্তান-ভিত্তিক খালিস্তানি সমর্থক গোপাল সিং চাওলার সঙ্গে যোগাযোগ রেখেছিল, অপারেশন সিঁদুর-এর সময় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কিত সংবেদনশীল তথ্য পাচার করেছিল।’

Post Views: 229

Continue Reading

Previous: কর্তব্যরত অবস্থায় মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের,চাঞ্চল্য এলাকাজুড়ে
Next: এসএসসির নতুন নিয়োগ বিধিতে আপত্তি, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা চাকরিহারাদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.