Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিঁদুরের’ সময় পাকিস্তানের পাশে থাকার জের, তুরস্কে কমল ভারতীয় পর্যটকের সংখ্যা

‘অপারেশন সিঁদুরের’ সময় পাকিস্তানের পাশে থাকার জের, তুরস্কে কমল ভারতীয় পর্যটকের সংখ্যা

Online Desk আগস্ট 1, 2025
turkey-f.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডে ২৬ জনের মৃত্যুর পর ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল পাকিস্তানে। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হানা দিয়ে নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। যার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত চলে। সেই সময় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। আর তার জেরে তুরস্ক বয়কটের ডাক দিয়েছিল ভারতীয়রা। সেই বয়কটের ডাক দেওয়ার পর ভারতীয় পর্যটকের সংখ্যা অনেকটা কমে গিয়েছে তুরস্কে।

রিপোর্ট অনুসারে, চলতি বছরের জুন মাসে ৩৬ শতাংশ কম ভারতীয় পর্যটক তুরস্কে গিয়েছেন। যে সংখ্যাটা মে মাসে কমে হয়েছিল ২৪ শতাংশ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছ’মাসে তুরস্কে ভারতীয় পর্যটকের সংখ্যা কমেছে ১৫ শতাংশ। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে তুরস্কে গিয়েছেন ২৪ হাজার ২৫০ জন ভারতীয়। গত বছর জুনে যে সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৩০৭। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এই ছয় মাসে তুরস্কে গিয়েছেন ১ লক্ষ ৩৯ হাজার ২১৫ জন ভারতীয় পর্যটক। ২০২৪ সালের প্রথম ছয় মাসে যে সংখ্যাটি ছিল ১ লক্ষ ৬৪ হাজার ৩৭৩।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক সাহায্য থেকে শুরু করে ড্রোন দিয়েও সাহায্য করেছে। তুরস্কের সেনা বাহিনীর সদস্যও পাকিস্তানকে সাহায্যে করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলা চার দিনের সংঘর্ষে ইস্তানবুল ৩৫০টির বেশি ড্রোন দিয়ে ইসলামাবাদকে সাহায্য করেছিল।

Post Views: 202

Continue Reading

Previous: রিলয়ান্সের কর্ণধার অনিল আম্বানির বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা জালিয়াতির মামলা; ৫ আগস্ট ইডির দফতরে ডাক
Next: উপ-রাষ্ট্রপতির নির্বাচনের দিন ঘোষনা ইলেকশন কমিশনের; ৫ সেপ্টেম্বর হবে ভোট ও চুড়ান্ত সিধান্ত

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026

You may have missed

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.