Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • জ্ঞানেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা, সোমবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন রাহুল-খড়্গে

জ্ঞানেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা, সোমবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন রাহুল-খড়্গে

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-39.webp

নয়াদিল্লি: জ্ঞানেশ কুমার-বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তপ্ত রাজধানী। এবার সরাসরি প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সোমবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

রবিবার নিজেই এই সূচি জানিয়েছেন খড়্গে। তিনি বলেন, ভোটচুরি এবং দেশে অঘোষিত জরুরি অবস্থা নিয়ে তাঁদের উদ্বেগের কথা প্রধান বিচারপতিকে জানাবেন তাঁরা। খড়্গের কথায়, “আমরা কোনও দাবি নিয়ে যাচ্ছি না, শুধু জোড়হাত করে অনুরোধ করব।”

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার জন্য আগেই চিঠি দিয়েছিলেন রাহুল। সেই চিঠির ভিত্তিতেই সোমবারের বৈঠক স্থির হয়েছে। বিরোধী শিবির সূত্রে খবর, সেদিন সুপ্রিম কোর্টে একটি স্মারকলিপিও দেবে ‘ইন্ডিয়া’।

প্রতিনিধিদলে আর কারা থাকবেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে যে দল গিয়েছিল, সেই দলই থাকতে পারে। অর্থাৎ রাহুল, মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবিরা থাকতে পারেন।

গত কয়েকদিন ধরেই জ্ঞানেশ-বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধীরা। মঙ্গলবার নির্বাচন সদন অভিযানে রাস্তায় নামেন রাহুল, প্রিয়ঙ্কা, অভিষেক, অখিলেশরা। শুক্রবার রাত ৮টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ১০ সদস্যের প্রতিনিধিদল, যেখানে মমতাও ছিলেন। রাত ৯টার পর বেরিয়ে তাঁরা বৈঠক ইতিবাচক হয়েছে বলে দাবি করেন। এবার সোমবার ফের দিল্লিতে বড় বিক্ষোভের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’, এমনটাই জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।

Continue Reading

Previous: অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, বাংলাদেশ থেকে ভারতীয় যুবককে ফেরাল বিএসএফ

সম্পর্কিত গল্প

New-Project-38.webp

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, বাংলাদেশ থেকে ভারতীয় যুবককে ফেরাল বিএসএফ

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-37.webp

তেলঙ্গানার অভিজাত আবাসনে শিশু হত্যা, ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে

Online Desk অক্টোবর 12, 2026
CJP-PC.jpg

‘জ্ঞানেশকে কেন আড়াল করছেন ‘মোদী-শাহ ?’ দিল্লিতে বিক্ষোভ দমনের পর সিজেপি-র প্রশ্ন

Online Desk অক্টোবর 11, 2026

You may have missed

New-Project-39.webp

জ্ঞানেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা, সোমবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন রাহুল-খড়্গে

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-38.webp

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, বাংলাদেশ থেকে ভারতীয় যুবককে ফেরাল বিএসএফ

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-37.webp

তেলঙ্গানার অভিজাত আবাসনে শিশু হত্যা, ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে

Online Desk অক্টোবর 12, 2026
CJP-PC.jpg

‘জ্ঞানেশকে কেন আড়াল করছেন ‘মোদী-শাহ ?’ দিল্লিতে বিক্ষোভ দমনের পর সিজেপি-র প্রশ্ন

Online Desk অক্টোবর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.