Skip to content
অক্টোবর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • সম্পাদকীয়

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 13, 2026
RRRR.jpg

তাণ্ডবে কার শঙ্খধ্বনি

রাজধানীতে যে ঘনঘটা চলছে তাকে তাণ্ডব বলে উল্লেখ করেছেন রাহুল। বলেছেন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা গণতন্ত্র বাঁচাতে শিব নৃত্য। সংবিধানকে ধর্ম বলে উল্লেখ করে তাকে বাঁচাতে দেশের সর্বস্তরের নাগরিককে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এমন কি, বিজেপির কেউও যদি এই ধর্মযুদ্ধে সামিল হন তাতেও কোনো আপত্তি নেই। রাহুলের এই আহ্বান কী চলতি তাণ্ডবের শঙ্খধ্বনি ! ইন্ডির সুপ্রিম কোর্ট অভিযানে যে আওয়াজ উঠল, তার স্বরগ্রাম নিয়ে মাপজোপ চলবে। কিন্তু যেটা থেকে যাবে তা হল- ভারতীয় রাজনীতিতে জন্ম নেওয়া একটা নয়া যুগ। যে ভাবে জনজাগরণ বাড়ছে তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে আদৌ সুস্থির হওয়ার নয়, তার আভাস যথেষ্ট। এটাই শাসক বিজেপির কাছে অতিকায় চ্যালেঞ্জ নিঃসন্দেহে। এখন প্রশ্ন, এর পরিণতি কি ? মীমাংসা, না প্রতিরোধ। রাহুল বলেছেন, যতদিন লাগে লাগুক, গণতন্ত্র বাঁচাতে তারা বদ্ধপরিকর। জোটেরও দাবি, এই আন্দোলন থেকে তাঁরা সরছেন না। শুধু তাই নয়, একে রাজনৈতিক আন্দোলন বলে অভিহিত করতে নারাজ রাহুল। বরং একে সর্বস্তরের মানুষের লড়াই বলে দাবি করেছেন। ককরোচদের আন্দোলনকেও তিনি সমান্তরাল কর্মসূচি বলে মানছেন না। তাঁর সাফ কথা, গণতন্ত্র রক্ষার লড়াইতে যাঁরাই সামিল হবেন তাঁদের পাশে থাকছেন তাঁরা। রাহুল বলছেন, এই লড়াই আদৌ রাজনৈতিক নয়। কারণ, তাঁরা রাস্তায় নয়, লড়াই করছেন দেশের মানুষের হৃদয়ের সঙ্গে। সত্যাগ্রহের ডাক দিয়ে তিনি যে পথে নেমেছিলেন, সেই পথে সেই আদর্শের নির্যাস তিনি এখন ছড়িয়ে দিতে চাইছেন। আর এখানেই একটি সুদূরপ্রসারী ধ্বনি উঠে আসে। হয়তো এই তাণ্ডবে এটাই তার শঙ্খধ্বনি।

Continue Reading

Previous: স্ট্রোক হলে কি করণীয়, লক্ষণ ও উপশমের উপায়
Next: দুর্গাপুজোয় ফের বঙ্গে অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, একদিনে একাধিক মণ্ডপে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কিত গল্প

CCCC.jpg

বুধবার কল্যাণীতে জয়ের সুযোগের অপেক্ষায় বাংলা

Online Desk অক্টোবর 13, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 13, 2026
WhatsApp-Image-2026-10-12-at-15.57.23.jpeg

ভারতে বিদ্যুতের চাহিদা ক্রমে বাড়ছে, ঘাটতির ফলে ২০২৭-এর গ্রীষ্মে চরম ভোগান্তির পূর্বাভাস

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

CCCC.jpg

বুধবার কল্যাণীতে জয়ের সুযোগের অপেক্ষায় বাংলা

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-70.webp

নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, ‘গো ব্যাক’ স্লোগান, ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-71.webp

দুর্গাপুজোয় ফের বঙ্গে অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, একদিনে একাধিক মণ্ডপে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Online Desk অক্টোবর 13, 2026
RRRR.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.