Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গে নিতিন সফরে বিতর্ক, বিজেপি কর্মী নয়, স্কুল পড়ুয়ারা স্বাগত জানালেন সভাপতিকে

বঙ্গে নিতিন সফরে বিতর্ক, বিজেপি কর্মী নয়, স্কুল পড়ুয়ারা স্বাগত জানালেন সভাপতিকে

Online Desk জানুয়ারি 28, 2026
nitin-nabin.jpg

ওঙ্কার ডেস্কঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েই বঙ্গ সফরে এসেছেন নিতিন নবীন। ভোটের আগে বঙ্গ সফরে তাঁর আসার পরই বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার হোটেলে তাঁকে স্বাগত জানাতে দেখা গিয়েছিল শতাধিক কিশোর ও কিশোরীকে। দলীয় কর্মী-সমর্থকদের বদলে সেখানে ভিড় করেছিল ১৮ বছরের কম কিশোর কিশোরীরা। তাদের বেশিরভাগই স্কুল পড়ুয়া।
দলীয় কর্মীদের বদলে কেন স্কুলপড়ুয়া ছেলেমেয়েরা কেন হাজির হল, এই প্রশ্ন উঠতেই বিজেপি নেতৃত্বের দাবি, ‘এরা কেউ স্কুলপড়ুয়া নয়। প্রত্যেকেই জেন জি প্রজন্মের ছেলেমেয়ে।’
জানা গিয়েছে, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে বাস ভাড়া করে এই ছেলেমেয়েদের আনা হয়। তবে তাদের অনেকেই জানত না, ঠিক কী উদ্দেশ্যে তাদের সেখানে নিয়ে আসা হয়েছে। কেউ সরাসরি জানায়, ‘জানি না।’ কেউ আবার বলল, ‘প্রেসিডেন্ট আসছেন, তাঁকে স্বাগত জানাতে এসেছি।’ রঘুনাথপুর থেকে আসা একাদশ শ্রেণির ছাত্রী জানায়, ‘নীতিন স্যর আসবেন শুনে তাঁকে স্বাগত জানাতে এসেছি।’ দশম শ্রেণির ছাত্রী জানাতেই পারেনি, কী কারণে সে সেখানে এসেছে।
এই সব কিশোর-কিশোরীদের হাতেই ছিল বিজেপির নানা স্লোগান লেখা পোস্টার। অভিযোগ উঠেছে, বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় এই ছেলেমেয়েদের নিয়ে এসেছিলেন। তবে স্কুলপড়ুয়াদের নিয়ে আসার অভিযোগ অস্বীকার করেন পারিজাত। তিনি জানান, ‘কোনও স্কুলপড়ুয়াকে আনা হয়নি। প্রত্যেকের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। প্রত্যেকেই বিজেপির সমর্থক।’
ক্লাস টেন ইলেভেন পড়ুয়ারা কীভাবে ১৮ বছরের হতে পারে তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিজেপির দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ ঘোভূই পাল্টা অভিযোগের তীর ছুড়েছেন তৃণমূলের দিকে। তিনি জানান, তৃণমূলও তো ছোট বাচ্চাদের নিয়ে আসে তাদের কর্মসূচিতে।’
সূত্রের খবর, নিতিন নবীন সিটি সেন্টার এলাকার ওই হোটেলে যাওয়ার পরই চরম বিশৃঙ্খলা তৈরি হয়। শুরু হয় ধাক্কাধাক্কি। হোটেলের তোরণের একটি অংশ ভেঙে যায়। এই ধাক্কাধাক্কির মধ্যেই বিজেপি বর্ধমান জেলা কমিটির সভাপতি অভিজিৎ তা-সহ মোট পাঁচ জনের মানিব্যাগ চুরি যায়।

Post Views: 71

Continue Reading

Previous: জাতিগত গণনা নয়, জনশুমারি নিয়ে বিভ্রান্তির দিশা দেখাল স্বরাষ্ট্র মন্ত্রক
Next: বিমান দুর্ঘটনায় মালিক গ্রেফতার হন? আদালতে প্রশ্ন করলেন গুদাম মালিক গঙ্গাধর দাস

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.