Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হুমায়ুনের ‘গোপন কথা’ ফাঁস হতেই জোট ভাঙলেন ওয়েইসি, ভোটে একা লড়বে মিম

হুমায়ুনের ‘গোপন কথা’ ফাঁস হতেই জোট ভাঙলেন ওয়েইসি, ভোটে একা লড়বে মিম

Online Desk এপ্রিল 10, 2026
owsis.jpg

ওঙ্কার ডেস্কঃ হুমায়ুন কবিরের বিজেপির সঙ্গে সেটিংয়ের ভিডিও ফাঁস। ‘গোপন কথা’ ফাঁস হতেই হুমায়ুনের সঙ্গ ছাড়লেন আসাদউদ্দিন ওয়েইসি। বিবৃতি দিয়ে জানালেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাঁর দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) একক ভাবেই লড়াই করবে। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই ঘোষণা করা হয়েছে। পোস্টটি শেয়ার করেছেন ওয়েইসি নিজেও।
শুক্রবার ওয়েইসির দলের তরফে ওই পোস্টে লেখা হয়, “মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে, এমন কোনও বিবৃতির সঙ্গে নিজেদের জড়াতে চায় না মিম। মিম কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিচ্ছে।”

এ বিষয়ে হুমায়ুন বলেন, “ওঁর সিদ্ধান্ত উনি নিতেই পারেন। এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে রাজি নই। ওয়েইসি সাহেবকে আমি ব্যক্তিগত ভাবে সম্মান করি। ওঁর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে। ভবিষ্যতেও থাকবে।

অন্যদিকে, ‘গোপন’ ভিডিয়ো প্রসঙ্গে হুমায়ুন বলেন, “তৃণমূল কারসাজি করেছে। আমার উল্টো দিকে কোন ব্যক্তি বসে, তা যাচাই করা হয়নি। আমি ভীত নই, চিন্তিতও নই। আমার দল ১৮২টি আসনে লড়ছে। সেখানে যথাযথ ভাবে প্রচার চলবে। আমি আশাবাদী যে, আমরা উল্লেখযোগ্য ফলাফল করে দেখাব। মানুষ আমাকে সমর্থন করবে।”

অন্যদিকে, বৃহস্পতিবারই হুমায়ুন দাবি করেছিলেন, কৃত্রিম মেধা ব্যবহার করে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে না পারলে হাই কোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক।

Post Views: 97

Continue Reading

Previous: ‘ইজরায়েল মানবজাতির উপর অভিশাপ’ বিস্ফোরক মন্তব্য খোয়াজা আসিফের; পাল্টা জবাব তেল আভিভের
Next: পাকিস্তানে শান্তিবৈঠক শুরুর আগে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.