Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশ থেকে বিতাড়নের চেষ্টা করছিল সরকার, সুপ্রিম পদক্ষেপে স্বস্তিতে গোটা পরিবার

দেশ থেকে বিতাড়নের চেষ্টা করছিল সরকার, সুপ্রিম পদক্ষেপে স্বস্তিতে গোটা পরিবার

Online Desk মে 2, 2025
IMG-20250502-WA0004.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। যদিও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে নয়াদিল্লি। এই আবহে ভারতীয় পরিচয়পত্র রয়েছে এমন ব্যক্তিকে পরিবার নিয়ে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় মিলল সাময়িক স্বস্তি। ওই ব্যক্তিকে আপাতত ভারত থেকে বিতাড়ন করা যাবে না বলে জানাল সর্বোচ্চ আদালত।

আহমেদ তারিক বাট নামে ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেছিলেন, তার ছয় সদস্যের পরিবার এবং তাকে ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড থাকা সত্ত্বেও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে আদালত নথিপত্র যাচাইয়ের নির্দেশ দিয়েছে এবং সেই সঙ্গে জানিয়েছে ততক্ষণ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। কেরলের কোঝিকোড়ের আইআইএম থেকে এমবিএ করেছেন বাট। সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে জানিয়েছে, এই মামলায় দেওয়া নির্দেশ অন্যদের ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে ২২ এপ্রিল জঙ্গি হামলার জেরে ২৬ জনের মৃত্যু হয়েছে। যে ঘটনার পর ভারত পাক কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। জঙ্গি হামলার পর গোটা উপত্যকা জুড়ে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। সেই আবহে ভারতে থাকা পাকিস্তানিদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Post Views: 87

Continue Reading

Previous: সীমান্তবর্তী এলাকায় রেলে হামলার আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার নির্দেশ
Next: সাকেত গোখলের আর্জি খারিজ, বহাল ৫০ লক্ষ জরিমানা ও ক্ষমা চাওয়ার নির্দেশ

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.