Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হার, পাক ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চিন্তায় মিঁয়াদাদ

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হার, পাক ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চিন্তায় মিঁয়াদাদ

Online Desk সেপ্টেম্বর 3, 2024
thumb_23039-1.jpg

স্পোর্টস ডেস্ক :পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়। পাকিস্তানের মাটিতে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। বিপক্ষের ডেরায় শান মাসুদদের ২-০ তে হারাল বাংলার বাঘেরা। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ জিতেই নজির গড়ে বাংলাদেশ। টেস্টে প্রথমবার পাকিস্তানকে হারায় শাকিবরা। এবার সেই রাওয়ালপিন্ডিতেই ৬ উইকেটে জয়। ১-০ তে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসে ভরপুর ছিল বাংলাদেশ। কিন্তু শুরুটা তেমন ভাল করতে পারেনি। কড়া প্রতিদ্বন্ধিতা হয়। প্রথম ইনিংসে ২৭৪ রান করে পাকিস্তান। ৫ উইকেট নেন মেহদি হাসান মিরাজ। ৩ উইকেট তাসকিন আহমেদের। জবাবে প্রথম ইনিংসেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ২৬ রানে ৬ উইকেট হারায়। দলকে বাঁচান লিটন দাস। তাঁর ১৩৮ রান দলকে অক্সিজেন দেয়। ৭৮ রান যোগ করেন মেহদি হাসান মিরাজ। দু’জনের কাঁধে ভর করে ২৬২ রানে পৌঁছয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যর্থ পাকিস্তানের ব্যাটাররা‌। বাংলাদেশের পেসারদের দাপটে মাত্র ১৭২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং। কিছুটা লড়াই করেন মহম্মদ রিজওয়ান (৪৩) এবং সলমন আঘা (৪৭)। নয়তো ১০০ রানের মধ্যে অলআউট হয়ে যেতে পারত পাকিস্তান। কিন্তু দলকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেনি। সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮৫ রান। ওপেনিং জুটিতে ৫৮ রান যোগ করেন জাকির হাসান এবং শাদমান ইসলাম। রান পান নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হকও। ১৫৩ রানে চতুর্থ উইকেট হারিয়ে বাংলাদেশ শিবিরে আতঙ্ক ঘিরে ধরে। কিন্তু দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মুশফিকুর রহিম (২২) এবং সাকিব আল হাসান (২১)। তাঁর বিরুদ্ধে মামলা চললেও তার প্রভাব মাঠে পড়তে দেননি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। ভারতের বিরুদ্ধে দুটো টেস্ট এবং তিনটে একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু ১৯ সেপ্টেম্বর। চেন্নাই এবং কানপুরে হবে দুটো টেস্ট।বাংলাদেশের কাছে হারের পরে সংবাদ সংস্থা পিটিআইকে মিঁয়াদাদ বলেন, “আমাদের ক্রিকেট যে এই স্তরে নেমেছে তা দেখে খুব খারাপ লাগছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু যে ভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা খুব খারাপ ইঙ্গিত। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ খুব খারাপ।”

এই হারের দায় শুধু ক্রিকেটারদের উপর চাপাচ্ছেন না মিঁয়াদাদ। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও সমান ভাবে দায়ী। তিনি বলেন, “আমি শুধু ক্রিকেটারদের দায়ী করব না। গত দেড় বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ভাবে চলেছে তাতে এর থেকে ভাল কিছু হতে পারে না। বার বার অধিনায়ক ও দল বদল করলে ভাল ফল হয় না। এ বার সময় হয়েছে সেটা বোঝার।”

Post Views: 78

Continue Reading

Previous: আকাশের পরিধি এবারে ৭ জেলায়
Next: লালবাজারে চিকিৎসকদের ‘অবস্থান জট’ কাটাতে নেপথ্য নায়ক কে?

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.