Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের জন্য লজ্জা! ভিসা থাকা সত্ত্বেও সেদেশের কূটনীতিককে ঢুকতে দিল না মার্কিন যুক্তরাষ্ট্র

পাকিস্তানের জন্য লজ্জা! ভিসা থাকা সত্ত্বেও সেদেশের কূটনীতিককে ঢুকতে দিল না মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk মার্চ 11, 2025
pak-ff.jpg

পাকিস্তানের জন্য লজ্জাজনক ঘটনা! বৈধ ভিসা এবং নথি থাকা সত্ত্বেও এক পাকিস্তানের এক কূটনীতিককে বাধা দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে। সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ এই খবর জানিয়েছে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের কূটনীতিক কেকে ওয়াগানকে আটক করেন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। আটক করার পর তাঁকে বহিষ্কার করেন আধিকারিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ওই কূটনীতিকের ‘অভিবাসনে আপত্তি’ ছিল। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত সফরে ওই পাক কূটনীতিক লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন। তাঁর কাছে বৈধ মার্কিন ভিসা এবং অন্যান্য নথি ছিল। তা সত্ত্বেও তাঁকে বাধা দেন মার্কিন অভিবাসন দফতরের আধিকারিকরা। তাঁর ভিসায় ‘আপত্তিকর বিষয়’ লক্ষ্য করেন আধিকারিকরা। যদিও স্পষ্ট করে কিছু বলা হয়নি।
যেখান থেকে এসেছিলেন তাঁকে সেখানে ফিরে যাওয়ার কথা বলেন আধিকারিকরা। বিষয়টি জানানো হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশহাক দার এবং শীর্ষ আধিকারিকদের। এই ঘটনার বিষয়ে জানার জন্য ওয়াগানকে তলব করা হতে পারে ইসলামাবাদে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই পাকিস্তানিদের সে দেশে প্রবেশ বন্ধ করবেন বলে জল্পনা তৈরি হয়েছে। সেই আবহে এই ঘটনা ইসলামাবাদের জন্য বড় অস্বস্তিতে ফেলল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 104

Continue Reading

Previous: টলিপাড়ায় শুরু ‘রক্তবীজ ২’-এর শুটিং, ফের বড় পর্দায় আবির এবং মিমি
Next: হাসিনার বাসভবন-সহ তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.