Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-পাক সংঘাতের সময় সাতটি বিমান ধ্বংস হয়েছে, দাবি ট্রাম্পের

ভারত-পাক সংঘাতের সময় সাতটি বিমান ধ্বংস হয়েছে, দাবি ট্রাম্পের

Online Desk আগস্ট 26, 2025
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় কটি বিমান ধ্বংস হয়েছে, তা নিয়ে আগেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের এক বার এই বিষয়ে মুখ খুললেন তিনি। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের দাবি, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সামরিক সংঘাতের সময় সাতটি বিমান ধ্বংস হয়েছে। তবে কাদের কটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, এর আগে ভারতের বায়ুসেনা প্রধান এপি সিংহ জানিয়েছিলেন, ভারতের হামলায় পাকিস্তানের ছ’টি বিমান ধ্বংস হয়েছে। তার মধ্যে পাঁচটি ছিল যুদ্ধবিমান। ৩০০ কিলোমিটার দূর থেকে সেই হামলা চালানো হয়েছিল বলেও জানান বায়ুসেনাপ্রধান। এদিন ডোনাল্ড ট্রাম্প আরও এক বার দাবি করেন, ভারত-পাক সংঘাতের অবসানে তিনি মধ্যস্থতা করেছেন। প্রসঙ্গত, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সংঘাত থামাতে ওয়াশিংটনের মধ্যস্থতার দাবি আগেই ভারতের তরফে প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু তার পরেও একই দাবিতে অনড় প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে জুলাই মাসে ট্রাম্প বলেছিলেন, নয়াদিল্লি-ইসলামাবাদের সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল।

বস্তুত, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই নারকীয় হামলায় পাকিস্তান জড়িত ছিল বলে অভিযোগ ভারতের। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনাবাহিনী। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতের বাহিনী। তার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে চলে সামরিক সংঘাত। অবশেষে ১০ মে দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়।

Post Views: 238

Continue Reading

Previous: প্রবীণরা আর কত আয়কর দেবে !
Next: প্রশাসনিক সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা মমতার

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.