Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হামলার কবলে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌসেনা ঘাঁটি

হামলার কবলে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌসেনা ঘাঁটি

Online Desk মার্চ 26, 2024
777777_00.png

নিজস্ব প্রতিনিধিঃ হামলার কবলে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌসেনা ঘাঁটি তুরবাট পিএনএস। হামলায় বিমানঘাঁটিতে থাকা ৪টি হেলিকপ্টার ও ৩টি ড্রোন ধ্বংস হয়েছে। হামলায় অন্তত মৃত্যু হয়েছে ১৬ জন পাক সেনার। হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড।

লাগাতার গুলি আর বোমা বিস্ফোরণে কেঁপে ওঠল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌসেনা ঘাঁটি তুরবাট পিএনএস। সোমবার মধ্যরাতে নৌসেনা ঘাঁটিতে হামলা চলিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড। তারা ইতিমধ্যে বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, হামলায় বিমানঘাঁটিতে থাকা ৪টি হেলিকপ্টার ও ৩টি ড্রোন ধ্বংস হয়েছে। হামলায় অন্তত মৃত্যু হয়েছে ১৬ জন পাক সেনার বলে দাবি সংবাদ মাধ্যম টোলও নিউজের। যদিও পাক নৌসেনার তরফে জানানো হয়েছে, এদিনের হামলায় শহিদ হয়েছেন আধাসামরিক বাহিনীর এক জওয়ান। সেনার পালটা আঘাতে খতম হয়েছে ৪ জন বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্য।
প্রসঙ্গত, গত বুধবারই বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের বন্দর শহর গ্বদরে হামলা চালিয়েছিল। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার হামলা চালাল তারা।
উল্লেখ্য, বালুচিস্তানের মানুষ পাক সরকারকে স্বীকার করে না। তাঁদের দাবি, চিনের সঙ্গে গোপন ষড়যন্ত্র করে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করছে পাক সরকার। বালুচিস্তান লিবারেশন আর্মি একটি মুক্তিকামী সংগঠন বলে দাবি করে নিজেদের। তারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে। কিন্তু পাক সরকার বালুচিস্তান লিবারেশন আর্মিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বলে চিহ্নিত করেছে।

Post Views: 101

Continue Reading

Previous: আইপিএলের সূচির জন্য পিছিয়ে গেলো মোহনবাগান মুম্বই ম্যাচ
Next: ৪২ আসনে মমতা একাই! চোট সারিয়ে প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.