Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আবার বিপাকে পাকিস্তান ক্রিকেট, পদত্যাগ পিসিবি চেয়ারম্যানের

আবার বিপাকে পাকিস্তান ক্রিকেট, পদত্যাগ পিসিবি চেয়ারম্যানের

Online Desk জানুয়ারি 20, 2024
WhatsApp-Image-2024-01-20-at-13.49.02.jpeg

স্পোর্টস ডেস্ক : শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন জাকা আশরফ। তিনি ২০২৩ সালের ৬ জুলাই পিসিবি-র বোর্ড অফ গভর্নর্সের সদস্য হিসেবে ছিলেন। নজম শেঠির পরিবর্তে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হন আশরফ। কিন্তু তাঁর আমলে পিসিবি-র কার্যকলাপ নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। প্রাক্তন ক্রিকেটার, সাংবাদিকরা পিসিবি চেয়ারম্যানের সমালোচনা শুরু করেন। ওডিআই বিশ্বকাপ, অস্ট্রেলিয়া সফর, নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের ব্যর্থতা আশরফের উপর চাপ বাড়িয়ে দেয়। ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় পাকিস্তান। এরপর অধিনায়কত্ব ছাড়তে হয় বাবর আজমকে। নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ০-৩ হেরে যায় পাকিস্তান। টি-২০ ফর্ম্যাটে নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও পরিস্থিতি বদলাতে পারেননি। নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পথে পাকিস্তান। ফলে পাকিস্তানের ক্রিকেট মহলে ডামাডোল চরমে। এই পরিস্থিতিতে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকরের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন আশরফ। এদিন লাহোরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই পদত্যাগ করেন আশরফ।পিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিদায়ী বক্তব্যে পিসিবি-র মাননীয় প্যাট্রন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জাকা আশরফ। তিনি বলেছেন, তাঁর উপর প্যাট্রন যে আস্থা ও ভরসা রেখেছেন, এর জন্য ধন্যবাদ। পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।’

Post Views: 74

Continue Reading

Previous: ডার্বির নায়ক, কী বললেন ক্লেটন সিলভা পাখির চোখ করছেন সুপার কাপ ফাইনালকে
Next: বালি বোঝাই ডাম্পারের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.