Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আমেরিকার কাছেও হার, ম্যাচ হেরে বোলারদের দুষলেন বাবর

আমেরিকার কাছেও হার, ম্যাচ হেরে বোলারদের দুষলেন বাবর

Online Desk জুন 7, 2024
g1c76pio_usa-afp_625x300_07_June_24.jpg

স্পোর্টস ডেস্ক :পাকিস্তান ক্রিকেট দল। যে দলকে নিয়ে চলে না কোনও ভবিষ্যদ্বাণী। নিজেদের দিনে মহাশক্তিধর দলকে হেলায় উড়িয়ে দেবে। আবার ক্রিকেটের ‘‌শিশু’‌ আমেরিকার কাছে হেরে বসবে। যেমনটা হল ডালাসে নাসাই কাউন্টির বাইশ গজে। টি২০ বিশ্বকাপে সুপার ওভারে আয়োজক আমেরিকার কাছে হেরে বসল পাকিস্তান।
টস জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল আমেরিকা। বাবররা তোলেন ১৫৯/‌৭। অধিনায়ক বাবর (‌৪৪)‌, শাদাব খান (‌৪০)‌ ছাড়া শেষের দিকে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান পেসার শাহিন আফ্রিদি (‌২৩)‌ ও ইফতিকার আহমেদ (‌১৮)‌। আমেরিকার সফল বোলার নসটুশ কেনজিগে। তিনি তিন উইকেট নেন। নেত্রাভালকার পান দুই উইকেট। জবাবে আমেরিকাও ২০ ওভারে তুলে ফেলে ১৫৯/‌৭। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল করেন ৫০। আন্দ্রিস গাউস করেন ৩৫। অ্যারন জোনস অপরাজিত থাকেন ৩৬ রানে। নীতীশ কুমার করে যান ১৪খেলা গড়ায় সুপার ওভারে। আমেরিকা তুলেছিল ১৮ রান। মহম্মদ আমির তিনটি ওয়াইড করে পাকিস্তানের সুবিধা করে দেন। জবাবে পাকিস্তান তোলে ১৩। পাঁচ রানে হার পাকিস্তানের। বাবরদের হয়ে ব্যাট করতে নেমেছিলেন ফখর জামান এবং ইফতিকার আহমেদ। সৌরভ নেত্রাভালকরের দ্বিতীয় বলে চার মারেন ইফতিকার। কিন্তু তৃতীয় বলে আউট হয়ে যান। দুরন্ত ক্যাচ ধরেন নীতীশ কুমার। নামেন শাদাব খান। কিন্তু তাতে লাভ হয়নি। ম্যাচের সেরা হন আমেরিকার অধিনায়ক। ম্যাচ শেষে হতাশ হয়ে পাক অধিনায়ক বাবর আজম বললেন,’ব্যাট করার সময় প্রথম ৬ ওভারে আমরা বড় রান তুলতে পারিনি। একের পর এক উইকেট যায়। সেখানেই পিছিয়ে পড়ি আমরা। আমাদের জুটি গড়তে হত। বল হাতেও আমরা পাওয়ার প্লে-তে ভাল খেলতে পারিনি। আমাদের স্পিনারেরা মাঝের ওভারে উইকেট নিতে পারেনি। ফলে হারতে হল আমাদের।এই হার হজম করা কঠিন। আমেরিকাকে কৃতিত্ব দিতে হবে। ওরা আমাদের থেকে বেশি ভাল খেলেছে। তিন বিভাগেই আমাদের হারিয়ে দিয়েছে ওরা। পিচে আর্দ্রতা ছিল। বল কোনওটা জোরে যাচ্ছিল, কোনওটা ধীরে। তবে পেশাদার হিসাবে সব পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হয়।”

Post Views: 98

Continue Reading

Previous: মমতার দেওয়া উপহার সুনীলের হাতে তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী
Next: মুরগির ডিমের ভিতর সাপের বাচ্চা!

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.