Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রমজান মাসেও নেই বিরতি, পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বহু মৃত্যুর আশঙ্কা

রমজান মাসেও নেই বিরতি, পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বহু মৃত্যুর আশঙ্কা

Online Desk মার্চ 14, 2025
qqqqqqqqq.jpeg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার খাইবার পাখতুনখোয়ার দক্ষিণে ওয়াজিরিস্তানের ওই মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ, পাশাপাশি উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার দুপুরে আজম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদে জুম্মার নামাজের সময় ১টা ৪৫ মিনিট নাগাদ আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। কেউ এখনও দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার নেপথ্যে রয়েছে।

অন্যদিকে হামলায় জখম হয়েছেন বহু মানুষ। পুলিশের তরফে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনও স্পষ্ট করে বলা হয়নি। তবে গুরুতর জখম অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক একাধিক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তড়িঘড়ি মসজিদ খালি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে।’

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের বালুচিস্তানে একটা গোটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল বালুচ বিদ্রোহীরা। মঙ্গলবার বালোচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণের পর প্রায় ৩০ ঘণ্টা ধরে পাক সেনার সঙ্গে খণ্ডযুদ্ধ চলে। পাক সেনার তরফে দাবি করা হয়, সমস্ত বিদ্রোহীর মৃত্যু হয়েছে। অন্যদিকে বালুচ লিবারেশন আর্মির তরফে দাবি করা হয় তাঁরা ৩০ জন পাক সেনাকে মেরে ফেলেছে।

Post Views: 68

Continue Reading

Previous: মণিপুর এড়িয়ে তিন দিনের জন্য উত্তর-পূর্ব ভারতে যাচ্ছেন শাহ
Next: ঈদের বাজার করতে গিয়ে টোটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে নদিয়ায় শিশু-সহ মৃত ৭

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.