Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ গুলিতে ঝাঁঝরা

পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ গুলিতে ঝাঁঝরা

Online Desk অক্টোবর 11, 2023
Latif.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ পাঠানকোট হামলার মাস্টার মাইন্ড শাহিদ লতিফ অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত। বুধবার সকালে পাকিস্তানের শিয়ালকোটে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা ঝাঝরা করে দেয় তার দেহ। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই হত্যার দায় স্বীকার করেনি কেউ। প্রসঙ্গত ৪১ বছরের শাহিদ ২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোট আক্রমণের মাস্টার মাইন্ড। দীর্ঘদিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় নাম ছিল এই জইশ এ মহম্মদের শীর্ষ জঙ্গির। পাঠানকোটে সামরিক ঘাঁটিতে হামলা চালানো ছাড়াও ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান অপহরণকাণ্ডেও মূল অভিযুক্ত ছিল লতিফ। ১৯৯৪ সালের নভেম্বরে UAPA ধারায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ। ২০১০ সালে ছাড়া পেয়ে পাকিস্তানে পালিয়ে যায় সে। পাকিস্তানেই গড়ে তোলে একাধিক জেহাদি সংগঠন। যাদের কাজ ছিল ভারতে হামলা চালানো। তারই পরিকল্পনায় ২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোটের বায়ু সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। ৪ দিনের গুলিযুদ্ধে ৭ নিরাপত্তাকর্মী ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এনআইএর তদন্তে উঠে আসে তার নাম। দীর্ঘদিন ধরেই তার নাগাল পেতে চাইছিলেন গোয়েন্দারা। অবশেষে বুধবার সাত সকালে পাকিস্তানের শিয়ালকোটে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে ঝাঝরা হয়ে গেল লতিফের দেহ।

Post Views: 127

Continue Reading

Previous: একেবারে স্বল্পমূল্যে ক্যান্সার চিকিৎসার পরিষেবা দেবে মারোয়ারি হাসপাতাল
Next: সাদিকুকে ছেড়ে দেওয়ার ইচ্ছা বাগানের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.