Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে ফের বেঁকে বসল পাকিস্তান

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে ফের বেঁকে বসল পাকিস্তান

Online Desk জুলাই 11, 2023
1000278776.jpg

স্পোর্টস ডেস্ক :ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা সেই নিয়ে জল্পনা দিনের পর দিন বেড়েই চলেছে। ৫ই অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। ৬ই অক্টোবর বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তানের প্ৰথম ম্যাচ খেলার কথা রয়েছে। ১৫ই অক্টোবর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু তারা বিশ্বকাপ খেলার জন্য ভারতে আসবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

১০ই জুলাই, সোমবার, পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি বলেছিলেন যে সেপ্টেম্বর মাসে ভারত যদি পাকিস্তানে এসে আসন্ন এশিয়া কাপে না খেলে তাহলে পাকিস্তানও ওডিআই বিশ্বকাপে খেলার জন্য ভারতে যাবে না। এছাড়াও তিনি বলেছিলেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলির কেন্দ্র যাতে নিরপেক্ষ হয় সেই ব্যাপারে আইসিসির সঙ্গে আলোচনা করবেন।আইসিসির সঙ্গে আলোচনা করার জন্য ইতিমধ্যেই ডারবানে পৌঁছে গিয়েছেন জাকা আশরাফ। পাকিস্তান আসন্ন ওডিআই বিশ্বকাপে খেলার জন্য ভারতে যাবে কিনা সেই ব্যাপারে আইসিসির সঙ্গে আলোচনা করবেন আশরাফ। সেখানে তিনি পাকিস্তানের দাবিগুলির ব্যাপারে তাদের জানাবেন।

এহসান মাজারি বলেন, “আইসিসি কর্তাদের সামনে আমাদের দাবি পেশ করবেন আশরফ। তিনি জানতে চাইবেন, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তা হলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো কেন নিরপেক্ষ কেন্দ্রে দেওয়া যাবে না?”

এশিয়া কাপ ২০২৩ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে ভারতীয় দল এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে যাবে না। এরপর পাকিস্তান হাইব্রিড মডেল অনুযায়ী ভারতের ম্যাচগুলি আয়োজন করার কথা বলেছিল। তারা চেয়েছিল যে এশিয়া কাপ পাকিস্তানেই অনুষ্ঠিত হোক তবে ভারত তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলুক। কিন্তু তাদের এই প্রস্তাব বেশিদিন স্থায়ী হয়নি। জাকা আশরাফ পিসিবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর তারা তাদের মতামত পাল্টে নেয়।

Post Views: 126

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর মামার বাড়ির এলাকায় পরাজিত তৃণমূল
Next: নেতা রোহিতের পাশে রাহানে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.