ওঙ্কার ডেস্কঃ প্যান কার্ড তৈরির নিয়মে বড় বদল। আগে আধার কার্ড থাকলেই প্যান কার্ড করা যেত। এখন আরও অনেক নথি লাগবে প্যান কার্ড তৈরির ক্ষেত্রে। পয়লা এপ্রিল থেকে নয়া নিয়ম জারি হচ্ছে।
সূত্রের খবর, ১ এপ্রিল থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে লাগবে, জন্মের শংসাপত্র, ভোটার আইডি, দশম শ্রেণির মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বা ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামার মতো নথি।
পাশাপাশি এবার থেকে আধার কার্ডে যা নাম রয়েছে, সেই নামটাই প্যান কার্ডে থাকতে হবে। আধার কার্ডে যদি নামের ভুল থাকে, প্যানেও তা-ই আসবে। সেকারণেই প্যান তৈরি করার আগে আধার কার্ডে কোনও সমস্যা থাকলে তা ঠিক করতে হবে।