Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিজেকে ভগবান দাবি করে মহিলাকে ধর্ষণ! অবশেষে পুলিশের জালে অভিযুক্ত

নিজেকে ভগবান দাবি করে মহিলাকে ধর্ষণ! অবশেষে পুলিশের জালে অভিযুক্ত

Online Desk মার্চ 27, 2026
godman.jpg

ওঙ্কার ডেস্ক: নিজেকে ভগবান দাবি করে মহিলাকে ধর্ষণের অভিযোগ একি ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। ওই স্বঘোষিত ধর্মগুরু ভগবান শিবের অবতার বলে দাবি করেন নিজেকে। ৩৫ বছর বয়সী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ধর্মগুরুর নাম ঋষিকেশ বৈদ্য। ৪০ বছর বয়স তাঁর। সম্প্রতি নাসিকে প্রাক্তন মার্চেন্ট নেভি কর্মকর্তা ও স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাটকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পর ওই মহিলা অভিযুক্ত ঋষিকেশ বৈদ্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সাহস পান। তদন্তকারীরা জানিয়েছেন, নির্যাতিতা পুনের বাসিন্দা। ২০২৩ সালে ফেসবুকের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে আলাপ হয়। পুলিশ জানিয়েছে, ওই বছরের ডিসেম্বরে অভিযুক্ত ওই মহিলার সঙ্গে দেখা করতে পুনে যান। অভিযোগ, নিজেকে মহাদেবের অবতার বলে দাবি করেন অভিযুক্ত। সেই সঙ্গে নির্যাতিতাকে ‘পার্বতী’ আখ্যা দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করেন।’ অভিযোগকারী জানিয়েছেন, নিজেকে শিবের অবতার দাবি করা অভিযুক্ত লোকটি তাকে পুনের মঞ্জরী এলাকার একটি লজে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে মহিলার অজান্তেই তাঁর ছবি তোলে অভিযুক্ত।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, পালঘর জেলায় একটি সামাজিক সংস্থা পরিচালনা করে অভিযুক্ত। তাঁকে ব্ল্যাকমেল করার জন্য ধর্ষণের সময় তোলা ছবিগুলো ব্যবহার করত সে। গত বছরের মে মাসে, ওই মহিলাকে ভাসাইয়ের একটি হোটেলে ডেকে নিয়ে আবারও যৌন নিপীড়নের চেষ্টা করে বলে অভিযোগ। মানিকপুর থানার সিনিয়র ইন্সপেক্টর হীরালাল যাদব এই ঘটনা প্রসঙ্গে বলেন, নাসিকের ‘ক্যাপ্টেন’ খারাট মামলার খবর শুনে নির্যাতিতা মহিলা নিজের দুর্দশার কথা জানানোর সাহস পান। তিনি আরও বলেন, যেহেতু ঘটনাটি ঘটেছে পুনেতে, তাই মানিকপুর পুলিশ বুধবার একটি ‘জিরো এফআইআর’ দায়ের করেছে এবং পরবর্তী তদন্তের জন্য মামলাটি পুনের হাদাপসার থানায় হস্তান্তর করেছে।

Post Views: 112

Continue Reading

Previous: চমক দেওয়ার আশায় বিপাকে বিজেপি ! শেষ দফার তালিকা নিয়ে হিমশিম
Next: প্যান কার্ড তৈরির নিয়মে বড় বদল, পয়লা এপ্রিল থেকে নয়া নিয়ম

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.