Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চমক দেওয়ার আশায় বিপাকে বিজেপি ! শেষ দফার তালিকা নিয়ে হিমশিম

চমক দেওয়ার আশায় বিপাকে বিজেপি ! শেষ দফার তালিকা নিয়ে হিমশিম

Online Desk মার্চ 27, 2026
BJP.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করা নিয়ে বিপাকে পদ্মশিবির। ইতিমধ্যেই তৃতীয় দফার তালিকা প্রকাশ করলেও, এখনও ১৯ আসনে প্রার্থী দেয়নি বিজেপি। সূত্রের খবর, চল্লিশটি গুরুত্বপূর্ণ আসন নিজেদের হাতে রেখেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। উদ্দেশ্য ছিল, এই আসনগুলোয় চমক দেওয়া মুখকে প্রার্থী করা হবে। তালিকায় ছিলেন নামকরা সংগীতশিল্পী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত নামীদামি ব্যক্তিত্বরা। কিন্তু জানা যাচ্ছে, শেষ পর্যন্ত হাতেগোনা কয়েকজন ছাড়া তাঁদের অধিকাংশই প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ফলে নির্দিষ্ট কয়েকটি আসনে এখনও যোগ্য প্রার্থী খুঁজে বের করতে গিয়ে সমস্যায় পড়েছে দলীয় নেতৃত্ব।

এখনও ১৯ আসনে প্রার্থী নাম প্রকাশ বাকি। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শেষ দফার প্রার্থী তালিকায় অন্তত কয়েকটি চমক রাখার চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বিশেষ করে শহরাঞ্চল এবং কিছু সংখ্যালঘু প্রভাবিত আসনে নতুন মুখ তুলে ধরার পরিকল্পনা রয়েছে। তাও পদ্মশিবিরের শেষ তালিকা প্রকাশে বড় কোনও চমক থাকবে কিনা এখন সেটাই দেখার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী ঘোষণায় দেরী হওয়ায় কারণে বিজেপির অন্দরে সাংগঠনিক প্রস্তুতির ব্যাপারেও চাপ তৈরি হতে পারে। বিজেপির দাবি, খুব শীঘ্রই বাকি আসনগুলির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চলতি বিধানসভার দিনক্ষণ ঘোষণার পর দিনই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। এমন কি, শাসক দলের প্রার্থী প্রকাশের আগেই। যদিও পরে হলেও একদিনেই তৃণমূল সব প্রার্থী তালিকা প্রকাশ করে। অথচ বিজেপি আগে ভাগে প্রার্থী তালিকা প্রকাশে নেমেও কার্যত পিছিয়ে পড়লো। এখনও ১৯ আসনে প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Post Views: 109

Continue Reading

Previous: ‘পাকিস্তানের কূতনীতিকের কিছু হলে দেখে নেব’, ইজরায়েলকে হুঁশিয়ারি পাকিস্তানের
Next: নিজেকে ভগবান দাবি করে মহিলাকে ধর্ষণ! অবশেষে পুলিশের জালে অভিযুক্ত

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.