Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘পাকিস্তানের কূতনীতিকের কিছু হলে দেখে নেব’, ইজরায়েলকে হুঁশিয়ারি পাকিস্তানের

‘পাকিস্তানের কূতনীতিকের কিছু হলে দেখে নেব’, ইজরায়েলকে হুঁশিয়ারি পাকিস্তানের

Online Desk মার্চ 27, 2026
shehbaz-sharif.jpg

ওঙ্কার ডেস্ক: তেহরানে পাকিস্তানের দূতাবাসের কাছে হামলা চালিয়েছে ইজরায়েল। আর তার পরেই নেতানিয়াহুর দেশকে হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। পাকিস্তানের কূতনীতিকের কিছু হলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানাল পাকিস্তান।
পাকিস্তান সরকার স্বীকৃত স্ট্র্যাটেজিক ফোরাম এক বিবৃতি জারি করেছে। যাতে বলা হয়েছে, ‘ইজরায়েলের মনে রাখা উচিত পাকিস্তান কিন্তু কাতার নয়। যদি আমাদের কোনও কূটনীতিকের কোনও রকম ক্ষতি হয়, তা সে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, তা হলে ওদের নরক দেখিয়ে ছাড়ব।’ প্রসঙ্গত, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বৃহস্পতিবার তেহরানে অবস্থিত পাকিস্তানের দূতাবাস এবং কূটনীতিকদের বাসভবনের কাছেই হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল। সেই হামলায় কোন পাক আধিকারিক হতাহত হননি তবে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ করছে পাকিস্তান। তার মাঝেই তেহরানে পাক দূতাবাসের কাছে ইজরায়েল বোমাবর্ষণ করল।
গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কাতার, বাহরিন, সৌদি আরবে মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে মোজতবা খামেনেই এর দেশ। কাতারের বিভিন্ন জায়গায়ও হামলা চালিয়েছে। যার মধ্যে তেল শোধনাগারও ছিল। সেই প্রসঙ্গ টেনে ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলেছে, কাতার চুপ করে থাকলেও, তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত।

Post Views: 109

Continue Reading

Previous: গুজরাটে গয়নার লোভে মহিলার কান কেটে খুন; গ্রেফতার অভিযুক্ত
Next: চমক দেওয়ার আশায় বিপাকে বিজেপি ! শেষ দফার তালিকা নিয়ে হিমশিম

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.