Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পার্থের জামিন-আবেদন: দু’সপ্তাহের মধ্যে সিবিআইকে হলফনামা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

পার্থের জামিন-আবেদন: দু’সপ্তাহের মধ্যে সিবিআইকে হলফনামা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Online Desk মার্চ 20, 2025
SC-Partha.jpg

ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দু সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।

২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও। দুই মামলাই এখনও বিচারাধীন। গত নভেম্বর মাসে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ করে দেন। এর পরে সুপ্রিম কোর্টে জামিন চেয়ে আবেদন জানান এক সময়ের দাপুটে এই তৃণমূল নেতা। সেই আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

পার্থ চট্টোপাধ্যায়ের প্রিয় বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে হানা দিয়ে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন গোয়েন্দারা। সেই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেও বিপুল নগদ টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া মোট নগদ টাকার পরিমাণ ছিল ৪৯ কোটি ৮০ লাখ।

Post Views: 72

Continue Reading

Previous: গাজায় ফের হামলা ইজরায়েলের, গুরুত্বপূর্ণ করিডরের দখল নেতানিয়াহু বাহিনীর
Next: আরজি কর কাণ্ডে চার নার্সকে তলব সিবিআই-এর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.