Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিচারকের কাজ নিয়ে অসন্তোষ ! পেন ডাউনের সিদ্ধান্ত ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের

বিচারকের কাজ নিয়ে অসন্তোষ ! পেন ডাউনের সিদ্ধান্ত ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের

Online Desk নভেম্বর 26, 2025
Law-Clark.jpg

আমজাদ আলি শেখ, বর্ধমান : বিপাকে পড়তে চলেছেন বিচারপ্রার্থী সাধারণ মানুষ। কারণ, পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান সদর শাখা। সোমবার থেকে পেন ডাউন শুরু করেন তাঁরা। শুক্রবার এই সংগঠনের সদস্যরা সভা করে পেন ডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ধমান আলালতের সিজেএমের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও জানিয়েছেন ওই অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের অভিযোগ, সিজেএমের জন্য বিচারপ্রার্থী এবং ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের সদস্যদের হয়রানির শিকার হতে হচ্ছে। বেশির ভাগ দিনই রাত ৮টা পর্যন্ত সিজেএম আদালতে পুলিশ ফাইলের কেসের শুনানি হচ্ছে। এর ফলে বড় সমস্যায় পড়তে হচ্ছে বিচারপ্রার্থীদের বাড়ি ফিরতে। অত রাতে তাঁরা যানবাহনের সমস্যার কারণে বাড়ি ফিরতে পারছেন না। জামিন পাওয়ার পরও রাত হয়ে যাওয়ায় নথিপত্র সংশোধনাগারে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে জামিন পেলেও সেই দিনেই মুক্তি মিলছে না। এতে বিচারপ্রার্থীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও দাবি তাঁদের। একই সঙ্গে বিচারক নানা রকম হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ তাঁদের।

এই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত পেন ডাউন চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব বর্ধমান সদর শাখার ল’ক্লার্কস অ্যাসোসিয়েশন। শাখা সম্পাদক প্রণয় মিত্র জানিয়েছেন, “তাঁদের এই সিদ্ধান্তের বিষয়টি বর্ধমান জেলা জজকেও জানিয়ে দেওয়া হয়েছে।”

অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, এত রাত পর্যন্ত আদালতের কাজকর্ম কখনও হয়নি। সেই সঙ্গে জামিনদারদের জামিন সংক্রান্ত পরিসংখ্যান হলফনামা আকারে দিতে বলা হয়েছে। তা কোনও ভাবেই সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।

Post Views: 123

Continue Reading

Previous: এক সপ্তাহ পরে বাংলাদেশ থেকে কাকদ্বীপে পৌঁছল মৎস্যজীবীর মরদেহ
Next: তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নির্দেশ নির্বাচন কমিশনের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.