Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একপেইচডি গবেষকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসে। একটি জলমগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তরুণী গবেষক বিদ্যুৎস্পৃষ্ট হন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে ছাত্রছাত্রীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গবেষকের নাম জ্যোতি। ২৬ বছর বয়স তাঁর। বৃষ্টির জলে ডুবে ছিল ক্যাম্পাসের রাস্তা। সেখান দিয়ে হাঁটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে দাবি। তদন্তে জানা গিয়েছে, তাঁকে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির কাছে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই ঘটনার ভিডিও রেকর্ড করেছিলেন বলে জানা গেছে। হরিয়ানার বাসিন্দা জ্যোতি ওই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। ঠিক কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র সদস্যরা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে বিক্ষোভ দেখান এদিন। তাঁদের অভিযোগ, এর আগেও ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটেছে, তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়টিতে যথাযথ নজর দিতে ব্যর্থ হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের একটি গেট ভেঙে ফেলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এবিভিপি-র রাজ্য প্রধান প্রথম সিঙ্গলার অভিযোগ, জলমগ্ন রাস্তা দিয়ে হাঁটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতির মৃত্যু হয়েছে। তিনি ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চান ওই ছাত্রনেতা। শিক্ষার্থীরা উপাচার্যের অফিস ঘেরাও করে কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। যদিও বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনও বিবৃতি দেয়নি।

Post Views: 28

Continue Reading

Previous: চরম আর্থিক সঙ্কট, গুজরাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যা
Next: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.