Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মায়ানমারের জুন্টা বাহিনীর যুদ্ধবিমান ধ্বংস করল সেদেশের কমিউনিস্টরা

মায়ানমারের জুন্টা বাহিনীর যুদ্ধবিমান ধ্বংস করল সেদেশের কমিউনিস্টরা

Online Desk জুন 11, 2025
20250611_174504.jpg

ওঙ্কার ডেস্ক: মায়ানমারের জুন্টা সরকারের বাহিনীর যুদ্ধবিমান ধ্বংস করল সেদেশের কমিউনিস্ট বিদ্রোহীরা।মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘পিপল্‌স লিবারেশন আর্মি’ বা পিএলএ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানে তৈরি সেই চিনা যুদ্ধবিমান ধ্বংস করতে মায়ানমারের কমিউনিস্ট বিদ্রোহীরা ব্যবহার করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্ত্র।

মায়ানমারের সংবাদমাধ্যম ‘দ্য ইরাওয়াদি’ জানিয়েছে, সাগিয়াং প্রদেশে মঙ্গলবার ওই চিনা যুদ্ধবিমান ধ্বংস করেছে পিএলএ। ‘দ্য ইরাওয়াদি’ মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সু চির সমর্থক ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নিয়ন্ত্রিত। পিএলএ-র মুখপাত্র ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার পালে শহরের কাছে কান ডাওকে পুলিশ ও আধাসেনার ঘাঁটিতে আঘাত হানে কমিউনিস্ট বিদ্রোহীরা। সেই সময় জুন্টার যুদ্ধবিমান ধ্বংস হয় পিএলএ-র গেরিলাবাহিনীর আক্রমণে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে অস্ত্র দিয়ে যুদ্ধবিমান ঘায়েল করেছে পিএলএ তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মায়ানমারের ব্রিটিশ-আমেরিকার বাহিনী ব্যবহার করত। সেই পুরনো আমলের অস্ত্রেই চিনা যুদ্ধবিমান ভূ পাতিত করল ‘কমিউনিস্ট পার্টি অফ বর্মা’র সশস্ত্র শাখা পিএলএ। তবে চিনা যুদ্ধবিমানটি কোন মডেলের সে বিষয়ে পিএলএ এর তরফে কিছু জানানো হয়নি। এ বিষয়ে জুন্টা বাহিনীও কিছু জানায়নি। তবে একটি বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছ, যে সেগুলি পাকিস্তানে নির্মিত চিনা যুদ্ধবিমান।

উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত পাকিস্তান-মায়ানমারের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল। যে চুক্তি অনুযায়ী জুন্টা বিমানবাহিনীকে মোট ১৩টি জেএফ-১৭ যুদ্ধবিমান দিয়েছিল পাকিস্তান। সংশ্লিষ্ট যুদ্ধবিমানগুলি ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে পাকিস্তানের কারখানায় চিনের সহযোগিতায় তৈরি করা হয়েছিল।

Post Views: 255

Continue Reading

Previous: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি শিয়ালদহ শাখায় চলবে বিশেষ ট্রেন
Next: তৃণমূল সদস্যের স্ত্রী বাংলাদেশী, তোলপাড় রাজ্য রাজনীতি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.