Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কাজাখস্তানের পর ফের বিমান দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ায়, মৃত ১৭৯

কাজাখস্তানের পর ফের বিমান দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ায়, মৃত ১৭৯

Online Desk ডিসেম্বর 29, 2024
PLANE-CRASH.png

ওঙ্কার ডেস্ক: কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া – এক সপ্তাহের মধ্যে ফের এক বিমান দুর্ঘটনা। রবিবার দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার সংস্থার বিমানটি ব্যাঙ্কক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরে আসছিল। মুয়ান বিমানবন্দরে অবতরণের সময়ে দুর্ঘটনা ঘটে। মাটি ছোঁয়ার ঠিক আগে রানওয়ের উপরেই বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট এবং বিমানবন্দরের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে বিমানটি। সংঘর্ষের পরেই আগুন ধরে যায় বিমানে।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বিমানে থাকা ১৮১ জনের মধ্যে ১৭৯ জনই মারা গিয়েছেন। যাত্রীদের মধ্যে দুজনকে গুরুতর জখম অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁরা দুজনেই বিমানকর্মী। ওই বিমানে থাইল্যান্ডের দুজন নাগরিকও ছিলেন।
স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, তদন্তকারী দলের অনুমান বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় রানওয়ের উপরে বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাইলট – যার জেরে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ আরও খতিয়ে দেখছে তদন্তকারী দল। গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজাখস্তানের উপর। জরুরি অবতরণের চেষ্টাও করেছিলেন পাইলট, কিন্তু বিমান তাঁর নিয়ন্ত্রণে থাকেনি যার জেরে মুখ থুবড়ে পড়ে বিমানটি। ওই বিমানে ৬৭ জন ছিলেন। তাঁদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৯ জনকে। তবে এদিনের ঘটনায় প্রায় সমস্ত যাত্রীই মৃত এবং যে দুজনকে উদ্ধার করা হয়েছে তাদের অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক।

Post Views: 96

Continue Reading

Previous: বনকর্মীদের নাকানি-চোবানি খাওয়াচ্ছে বাঘিনি জিনাত
Next: পর্ন দেখছেন শিক্ষক! পড়ুয়া দেখে ফেলায় মারধর, অবশেষে গ্রেফতার

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.