Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হল দেশের প্রথম হাইড্রো-ট্রেন; জিন্দ-সোনপাত রুটে চলল ঐতিহাসিক এই ট্রেন

প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হল দেশের প্রথম হাইড্রো-ট্রেন; জিন্দ-সোনপাত রুটে চলল ঐতিহাসিক এই ট্রেন

Online Desk জুলাই 17, 2026
hydra-train.png

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশের রেল পরিবহণে সূচনা হল এক নতুন অধ্যায়ের। শুক্রবার হরিয়ানার জিন্দ রেলস্টেশন থেকে ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে ভারতীয় রেলের এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে উন্নত ও পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর গণপরিবহণ ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগোল দেশ।
‘নমো গ্রিন রেল’ নামে পরিচিত এই ট্রেনটি আপাতত হরিয়ানার জিন্দ থেকে সোনিপত রুটে চলাচল করবে। অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে পরিচালিত এই ট্রেনে রয়েছে দুটি হাইড্রোজেনচালিত ইঞ্জিন এবং আটটি যাত্রীবাহী কোচ। একসঙ্গে প্রায় ২,৬০০ জন যাত্রী বহনে সক্ষম এই ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি চলার সময় পরিবেশে কার্বন ডাই-অক্সাইড বা অন্যান্য দূষণকারী গ্যাস নির্গত করে না। ফুয়েল সেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে ট্রেনটি চলবে এবং এর একমাত্র নির্গমন হবে জলীয় বাষ্প। ফলে ডিজেলচালিত ট্রেনের তুলনায় এটি অনেক বেশি পরিবেশবান্ধব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের রেল ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিন। দেশের পরিবহণ ব্যবস্থাকে আধুনিক, টেকসই এবং পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তাঁর কথায়, আগামী দিনের প্রযুক্তিনির্ভর ভারত গড়ে তুলতে সবুজ জ্বালানির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই হাইড্রোজেন প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এই প্রকল্প শুধু রেল পরিষেবার উন্নয়নই নয়, দেশের প্রযুক্তিগত সক্ষমতা ও আত্মনির্ভরতারও প্রতীক।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি পরিচালনার জন্য জিন্দে বিশেষ হাইড্রোজেন উৎপাদন, সংরক্ষণ ও রিফুয়েলিং পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেনে অত্যাধুনিক গ্যাস লিকেজ শনাক্তকরণ ব্যবস্থা, অগ্নিনির্বাপণ প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য আরামদায়ক আসন, আধুনিক তথ্যপ্রদান ব্যবস্থা এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখ্য, জার্মানি, জাপান, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতও হাইড্রোজেনচালিত ট্রেন পরিষেবা চালু করা দেশগুলির তালিকায় স্থান করে নিল। কেন্দ্রের দাবি, সবুজ শক্তির ব্যবহার বৃদ্ধি, কার্বন নির্গমন কমানো এবং আগামী দিনের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধনের পাশাপাশি হরিয়ানায় একাধিক অবকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Continue Reading

Previous: মসজিদ ইস্যুতে উত্তেজনা অব্যাহত, জমায়েতের ডাক দিয়েও পিছু হটলেন সিদ্দিকুল্লা
Next: জর্ডনে মার্কিন যুদ্ধবিমানে হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি তেহরানের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.