Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

সংসদে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

Online Desk জুলাই 26, 2023
F18IoagaMAAE4hm.jpg

সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ সংসদে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বুধবার সকাল ৯টা ৫৬ মিনিটে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লার কাছে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তরফে।
মণিপুর পরিস্থিতি নিয়ে বিরোধীদলগুলি এখন একজোট। প্রায় তিন ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। উত্তর পূর্বের রাজ্যটিতে রাজ্যটিতে গোষ্ঠী সংঘর্ষে দু’শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। বহু মানুষ ঘর ছাড়া। দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো এবং গণধর্ষণের অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে ।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার ইন্ডিয়া জোটের নেতাদের অনুরোধ করেছেন তাঁদের সাংসদেরা যেন বুধবার সংসদে উপস্থিত থাকেন। বিরোধীরা মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে। যা পত্র পাঠ খারিজ করে দেয় সরকার পক্ষ। এই পরিস্থিতিতে বিরোধীরা মনে করছে, অনাস্থা প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে মোদি সরকারের বিরুদ্ধে। বিরোধীদের দাবি, সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ এড়ানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে কঠিন। তিনি যদি নিজে সংসদে না এসে অন্য কোনও নেতাকে এগিয়ে দেন, তা হলেও সরকারের মুখ পুড়বে বলে দাবি করেছেন ‘ইন্ডিয়া’ জোটের নেতা মল্লিকার্জুন খাড়গে।

Post Views: 79

Continue Reading

Previous: চলতি সপ্তাহে মণিপুর যেতে পারে ‘ইন্ডিয়া’জোটের ২৬ সদস্যের সংসদীয় দল
Next: সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেবে না ED

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.