Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বরাষ্ট্র মন্ত্রকের পুরষ্কারের তালিকায় বাংলার ৮ জন পুলিশকর্মী

স্বরাষ্ট্র মন্ত্রকের পুরষ্কারের তালিকায় বাংলার ৮ জন পুলিশকর্মী

Online Desk আগস্ট 12, 2023
Untitled-2-copy.png

তামসী রায় প্রধান, কলকাতাঃ কাজের প্রতি নিষ্ঠা এবং তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য ২০২৩ সালে দেশের ১৪০ জন পুলিশ কর্মীকে পদক দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি তালিকায় ১৪০ জন পুলিশ কর্মীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় দেশের প্রায় ৩১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়াও সিবিআই, এনসিবি এবং এনআইএ দফতরের আধিকারিকদের নাম রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগ থেকেও ৮ জন পুলিশকর্মীর নাম রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকায়।
২০২৩ সালের পুরস্কার প্রাপ্ত কর্মীদের মধ্যে, ১৫ জন রয়েছেন CBI থেকে, ১২ জন NIA থেকে, ১০ জন উত্তরপ্রদেশ থেকে, ৯ জন করে কর্মী রয়েছেন কেরল ও রাজস্থান থেকে, ৮ জন রয়েছেন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে, ৭ জন পুলিশকর্মী মধ্যপ্রদেশের এবং ৬ জন গুজরাট থেকে এবং বাকিরা অন্যান্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। পদকপ্রাপ্তদের মধ্যে মোট ২২ জন মহিলা পুলিশ অফিসার রয়েছেন।
বাংলা থেকে যেসব পুলিশ আধিকারিকরা স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা পুরস্কার পাবেন, তাঁরা হলেন, পল্লব কুমার গঙ্গোপাধ্যায়, গৌতম সাহা, রানা মিশ্র, শ্রাবন্তী ঘোষ, তুষিময় দাস আলতাব হোসেন মল্লিক, সাব-ইন্সপেক্টর চিন্ময় বন্দ্যোপাধ্যায় এবং সুসম মিত্র।

প্রসঙ্গত, এই পদকটি ২০১৮ সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। অপরাধ তদন্তের ক্ষেত্রে পেশাদারিত্বের মান আরও উঁচু করার জন্য এবং তদন্তের কাজে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছিল মোদী সরকার। প্রতি বছর ১২ আগস্ট তারিখে এই পদকপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়।

Post Views: 133

Continue Reading

Previous: রুদ্রপ্রয়াগে ধস কবলে তীর্থযাত্রী বোঝাই গাড়ি, মৃত ৫
Next: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী কে? কী করে এত ক্ষমতা তাঁর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.