Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • চিংড়িঘাটায় বাইক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ, রঙের জন্য চাকা পিছলায়নি, জানালেন সিপি

চিংড়িঘাটায় বাইক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ, রঙের জন্য চাকা পিছলায়নি, জানালেন সিপি

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-7.webp

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সম্প্রতি চিংড়িঘাটা উড়ালপুলে প্রায় একইসময়ে পিছলে যায় পর পর দুটো বাইক। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। তবে ঠিক কী কারণে ঘটল ওই দুর্ঘটনা তা এখনও নিশ্চিত না পুলিশ। তবে আর যাইহোক, ঘটনাটি যে রং ব্যবহারে রাস্তা পিছল হওয়ার কারণে ঘটেনি, তা জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি পরিষ্কার জানিয়েছেন, রং করার জন্য বাইকের চাকা পিছলে গিয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। তবে বাইক চালানোর সময় রিল বানানোর জন্য এই দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

পুজোর আগে শহরের একাধিক উড়ালপুল রামধনু রঙে সাজানো হয়েছে, তার মধ্যে রয়েছে চিংড়িঘাটা উড়ালপুলও। বুধবার বৃষ্টির সময় ওই উড়ালপুলে ভেজা রাস্তায় পর পর দুটি বাইক উল্টে যায়, যার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই অনেকে দাবি করেন, রঙের জন্যই রাস্তা আরও পিছল হয়ে দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই দাবি কার্যত খারিজ করেন সিপি। উল্টে বলেন, ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, উড়ালপুলে যে রং ব্যবহার করা হয়েছে তা অ্যান্টি-স্কিড। ফলে রঙের জন্যই দুর্ঘটনা, এমন প্রমাণ নেই। তাঁর আরও বক্তব্য, বাইক চালাতে চালাতে রিল তৈরির চেষ্টা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। অনেক সময় চলন্ত অবস্থায় ভিডিয়ো করতে গিয়ে ভারসাম্য হারাতে পারেন চালক।

দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। উড়ালপুলে ক্যাটস আই বসানো হয়েছে, ‘গো স্লো’ বোর্ড লাগানো হয়েছে যাতে গাড়ির গতি কম থাকে। বিশেষ করে যেসব উড়ালপুলে তীক্ষ্ণ বাঁক রয়েছে, সেখানে বৃষ্টির সময় বাইক চলাচলে রাশ টানা হতে পারে। সিপি জানান, “বাঁক থাকা উড়ালপুলে বৃষ্টির সময় নিরাপত্তার কারণে বাইক চলাচলে কিছুটা রাশ টানা হতে পারে। গড়িয়াহাট সেতু সোজা রাস্তা, বাঁক নেই, তাই সেখানে এমন ব্যবস্থা হচ্ছে না।”

বৃহস্পতিবার লালবাজারে ‘বন্ধু কলকাতা’ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে এসে এই বিষয়ে প্রশ্নের উত্তর দেন পুলিশ কমিশনার। পুজোর সময় কেউ হারিয়ে গেলে তাঁদের খুঁজে পেতে সাহায্য করবে কলকাতা পুলিশের এই বিশেষ উদ্যোগ।

Continue Reading

Previous: ১৬ অক্টোবর ২০২৬ : ১২ টি রাশির ভাগ্যে কী রয়েছে ?
Next: ষষ্ঠীর সকালে স্বস্তির খবর, সপ্তমী পর্যন্ত হালকা বৃষ্টি তারপর উধাও মেঘ, প্যান্ডেল হপিংয়ে বাধা নেই

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.