Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে পুলিশ হেফাজতে মৃত ৪০ বছরের এক ব্যক্তি, নির্যাতনের অভিযোগ পরিবারের

উত্তরপ্রদেশে পুলিশ হেফাজতে মৃত ৪০ বছরের এক ব্যক্তি, নির্যাতনের অভিযোগ পরিবারের

Online Desk জানুয়ারি 21, 2025
ZG.png

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের সম্বলের বাসিন্দা ৪০ বছরের এক ব্যক্তির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের তরফে অভিযোগ, গত সোমবার ইরফান নামে ওই ব্যক্তিকে স্থানীয় পুলিশ আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। এরপর চালানো হয়েছে নির্যাতন। যার ফলে ইরফানের মৃত্যু হয়েছে।
এই অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, ইরফানের উপর কোনও নির্যাতন চালানো হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে ইরফানের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ইরফানের মৃত্যুর ঘটনার পর এলাকা অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সূত্রের খবর, ঋণ নিয়ে তা পরিশোধ না করার দায়ে পুলিশ ইরফানকে গ্রেফতার করে। ইরফানের স্ত্রী রেশমার অভিযোগ, চারজন পুলিশ অফিসার ইরফানকে পাকড়াও করে স্থানীয় আউটপোস্টে নিয়ে গিয়েছে। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ইরফানকে ওষুধ পর্যন্ত খেতে দেয়নি পুলিশ।
পুলিশ রেশমার এই অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টো দাবি করেছে। পুলিশ সুপারের দাবি, ইরফানের সঙ্গে আউটপোস্টে ছিল ওঁর ছেলেও। আউটপোস্টে ইরফান ১০ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওঁর মৃত্যু হয়। এদিকে স্থানীয় সাংসদ চন্দ্রশেখর আজাদ ঘটনার তদন্ত দাবি করেছেন।

Post Views: 78

Continue Reading

Previous: ‘মাফিয়াদের কোনও জায়গা নেই’, দুলালের স্ত্রীকে পাশে নিয়ে মালদহে বার্তা মমতার
Next: হাসিনাকে বাংলাদেশে না ফেরালে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘিত হবে, দাবি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.