Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। সে রাজ্যের মুজাফফরনগর জেলায় কুখ্যাত দুজনকে পাকড়াও করার আগে এনকাউন্টার করেন তদন্তকারীরা। গুলি চালনার ফলে এক অভিযুক্ত জখম হয়েছে। পরে তাদেরকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুজাফফরনগর জেলায় ২৪ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল । সেই নারকীয় ঘটনায় জড়িত ছিল দুই অভিযুক্ত। মঙ্গলবার তাদের সন্ধানে বের হয় পুলিশের একটি দল। গোপন সূত্রে খবর পেয়ে নির্দিষ্ট জায়গায় তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেখানে এনকাউন্টারের পর তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের মধ্যে এক জনের পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এসএসপি সঞ্জয় কুমার সাংবাদিকদের জানান, চারথাওয়াল থানা এলাকার লুহারি খুর্দ গ্রামে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। অভিযুক্তদের এক জনের বাঁ পায়ে গুলি লেগেছে।

তিনি আরও জানান, গত ১৩ জুন ওই এলাকার একটি গ্রামে ২৪ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর পুলিশ ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং অপরাধ সংগঠনের উদ্দেশ্যে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করে। দুই অভিযুক্ত একে অপরের তুতো ভাই বলে তদন্তে জানা গিয়েছে। ধৃতদের চিকিৎসার পাশাপাশি গোটা ঘটনার তদন্তের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Post Views: 88

Continue Reading

Previous: ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার
Next: দক্ষিণবঙ্গে এখনও দেখা নেই বর্ষার, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.