Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ডাবল ইঞ্জিন সরকারের সময়ে সাড়ে তিন ঘণ্টা পরে ভবানী ভবন থেকে বার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারের পর মঙ্গল বার ফের ভবানীভবনে হাজিরা দিয়েছিলেন তিনি। সিআইডির দেওয়া সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে যান তিনি। আবার তাঁকে এই মামলায় তলব করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। বিধানসভা নির্বাচনের ঠিক আগে অভিষেক ‘ডিজে’ বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন। ভোটগণনার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মন্তব্যের সময়ে তিনি বলেছিলেন, “ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব!” অভিষেকের এমন মন্তব্য ঘিরে পরবর্তী সময়ে অভিযোগ দায়ের হয়। সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলায় গত শুক্রবারই অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে এসেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। এর আগে অনেকবার বার কয়েকবার অভিষেককে সমন করেছিল তদন্তকারী সংস্থা। এই গত ছ’দিনে তিন বার সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক। মাঝে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলবে সিজিও কমপ্লেক্সেও গিয়েছিলেন তিনি। গত বুধবার, ১১ জুন দিল্লি থেকে ফিরেই সই-কাণ্ডে ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক। সে দিন সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডির গোয়েন্দারা। সেই মামলাতে রবিবার আবার তাঁকে তলব করেছিল সিআইডি। সেই মতো হাজিরাও দেন ডায়মন্ড হারবারের সাংসদ। সে দিন সাড়ে ৮ ঘণ্টা সিআইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তিনি। তার মধ্যেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস ধরিয়েছিল ইডি।
এইবার ডাবল ইঞ্জিন সরকারের সময়ে তার এই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে। সেই নিয়ে বেশ কয়েকবার তাঁর বাড়িতে হানা দেয় তদন্ত কারী সংস্থা ed থেকে cbi। সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির তলবে হাজিরা দেন তৃণমূল নেতা। ১১ ঘণ্টা সেখানে জিজ্ঞাসাবাদ চলে। রবিবার ভবানী ভবনের সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। বিধানসভায় সই জাল কাণ্ডে সাড়ে আট ঘণ্টা সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবারও ১১ ঘণ্টা সিজিও কমপ্লেক্সে ছিলেন অভিষেক। তৃণমূল নেতার দাবি, ১১ ঘণ্টা ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিজিও থেকে বেরিয়ে অভিষেক বলেন, “এই ঘটনায় আমাকে শেষ বার ডাকা হয়েছিল ২০২৩ সালে। আমি তখনও এসেছিলাম। সব মিলিয়ে ১০-১২ বার আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি।’’

Post Views: 68

Continue Reading

Previous: মুসৌরিতে মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যমৃত্যু নববধূর, উদ্ধার দেহ
Next: গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.