Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শহীদ দিবসে টাকা বিলি তৃণমূলের ,তুঙ্গে রাজনৈতিক তরজা

শহীদ দিবসে টাকা বিলি তৃণমূলের ,তুঙ্গে রাজনৈতিক তরজা

Online Desk জুলাই 23, 2025
21-july-taka-bili.png

নিজস্ব সংবাদদাতা , উত্তর চব্বিশ পরগণা : এবার ২১শে জুলাইয়ের টাকা বিলির ভাইরাল ভিডিও কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। ২১শে জুলাই মুখ্যমন্ত্রীর সভা শেষে বাড়ি ফেরার পথে, কন্ট্রাক্টারের মতন এক ব্যক্তি বাসে টাকা আদায়ের বদলে কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই দত্তপুকুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উঠলো জোর শোরগোল। স্থানীয় বিরোধী দল গুলির একাংশের দাবি ভিডিওতে টাকা বিলি করতে দেখা যাচ্ছে সেখানকার স্থানীয় কিছু প্রভাবশালী তৃণমূল নেতৃত্বের অনুগামী কে।
তাহলে কী পয়সার বিনিময়ে ধর্মতলায় শহীদ সভার ভীড় বাড়াচ্ছে তৃণমূল ? এলাকার স্থানীয় বিজেপি নেতা সমরজিৎ ঘোষ বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। নিচু তলার কর্মী সমর্থকদের রোজের দাম দিচ্ছে তৃণমূল। যদি তারা যেতে অস্বীকার করত তাহলে হয়তো তাদের কাজই চলে যেত। ভীতসন্ত্রস্ত সাধারণ মানুষ পেটের দায়ে এবং রাজনৈতিক চাপে যেতে বাধ্য হইছে।
পাশাপাশি এই ঘটনাকে ঘিরে স্থানীয় সিপিআইএম নেতা হাবিব আলী বলেন, শুধুমাত্র টাকা নয়। টাকা ছাড়াও মদ ,মাংস আরো কত কিছুতে যে শহীদ স্মরণ করা হয়েছে , সবই সভার পর থেকেই সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসছে। এগুলি তৃণমূলের কালচার।
যদিও এই ভাইরাল ভিডিও বিষয়ে অস্বীকার করেছেন কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। অমল বিষ্ণু বলেন, এ ধরনের ভিডিও দত্তপুকুর তথা বারাসাত অঞ্চলের কোন জায়গার নয়। আমায় এবং দলের নামে কুৎসা রটাতে বিরোধীরা সরব হয়েছে।কাশিমপুর এলাকারা কোনো বাসে এধরনের টাকা বিলির ঘটনা ঘটেনি বলে দাবি তার।তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেস সৈনিকদের পয়সার বিনিময়ে কেনা যায় না।দুর্গাপুরে দেশের ঢপবাজ প্রধানমন্ত্রী সভায় উত্তরপ্রদেশ বিহার থেকে লোক নিয়ে আসা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই দুর্দিন আসেনি।
তবে এই ভিডিওকে ঘিরে এলাকায় ছড়িয়েছে শোরগোল । পাশাপাশি শুরু হয়েছে নানান রাজনৈতিক তরজা। তবে সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিওর যাচাই করেনি ওঙ্কার বাংলা।

Post Views: 152

Continue Reading

Previous: কসবা ল কলেজ গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তের নামে ১২টি মামলা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের
Next: ধনকরের পর কে হবেন উপরাষ্ট্রপতি; তড়িঘড়ি নির্বাচন শুরু করল কমিশন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.