Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • মন্ত্রিসভার বিরুদ্ধে তোপ দেগে ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

মন্ত্রিসভার বিরুদ্ধে তোপ দেগে ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Online Desk জানুয়ারি 25, 2025
DRFGHY.png

ওংকার ডেস্ক: মন্ত্রিসভার একাংশের বিরুদ্ধে তোপ ডেকে ফের রাজ্য রাজনীতিতে বিতর্ক টেনে আনলেন বির্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, দিদি আছে বলে আছি, না হলে থাকতে ইচ্ছা করে না। মমতার ছায়াসঙ্গী কয়েকজন মন্ত্রীর হাবভাবে তিনি যে যারপরনাই বিরক্ত তা তাঁর কথায় অস্পষ্ট থাকেনি। তিনি বলেন, দলের খারাপ সময়ে এইসব মন্ত্রীদের দেখতে পাওয়া যায় না। এই প্রসঙ্গে তিনি আর জি কর-এর প্রসঙ্গও টেনে এনেছেন। ওই ইস্যুতে দলের পক্ষে মুখ খোলায় তাঁকে বহু কথা শুনতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কল্যাণ বলেন, আরজিকর কাণ্ডে তিনি এবং কুনাল ঘোষ ছাড়া আর কাউকে দলের হয়ে মুখ খুলতে দেখা যায়নি। তাঁর প্রশ্ন, তখন এঁরা কোথায় ছিল।
রাজ্যের কোন কোন মন্ত্রীর বিরুদ্ধে দলের এই বর্ষীয়ান নেতা তাঁর ক্ষোভ উগরে দিলেন তা অবশ্য খোলসা করেননি। তাই তাঁর নিশানায় কারা রয়েছেন সে বিষয়েও এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তাঁর এ ধরণের মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল উঠেছে রাজ্য রাজনীতিতে। মুখ খুলছেন বিরোধীরা।
এর আগেও রাজ্য ও জাতীয় রাজনীতিতে বহুবার বিভিন্ন ইস্যুতে তোপ দেগে বিতর্কে জড়িয়েছেন এই বর্ষীয়ান তৃণমূল সাংসদ। গত নভেম্বরেই তিনি দলের কিছু নেতার উদ্দেশ্যে বলেছিলেন, দল ছেড়ে বুলি আওড়ানোর কথা।। এমন কি এও বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে ভোটে দাঁড়াক, তারপর দেখব। বিচারাধীন নেতাদের বিরুদ্ধেও সামোলচনা করতে ছাড়েননি তিনি। শুধু রাজ্য রাজিনীতি নয়, জাতীয় রাজনীতিতেও তিনি নানান সময়ে নানান রঙ্গ রসিকতা করে বিতর্কে জড়িয়েছেন। তাই ইস্যুটিকে হাল্কা করতে কেউ কেউ এখন বলতে শুদু করেছেন, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির স্টাইল। বেশিদিন তিনি প্রচারের বাইরে থাকতে পারেন না।

Post Views: 85

Continue Reading

Previous: জঙ্গল সংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্ক বাঁকুড়ার সারেঙ্গা এলাকায়
Next: চেন্নাইতেও হয়তো দলে নেই শামি, সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ নামছে ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.