Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ

ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ

Online Desk মে 1, 2026
tmc-ddd.jpg

ওঙ্কার ডেস্ক: দু দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে ভোটগ্রহণের দুই দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় গোলমালের খবর মিললেও মোটের উপর নির্বিঘ্নে মিটেছে নির্বাচন। তবে নির্বাচন সমাপ্ত হলেও ফলপ্রকাশের তিন দিন আগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বৃহস্পতিবার রাতে আইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ছড়াল উত্তেজনা। উভয় পক্ষের মধ্যে বোমাবাজির অভিযোগ। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

তৃণমূলের অভিযোগ, তাঁদের দলের এক কর্মীর দোকানে আগুন ধরিয়ে দিয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। দোকানের মালিক মহিবুল মোল্লা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি তৃণমূল করি। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আইএসএফের লোকজন আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ঘটনার সঙ্গে আইএসএফ এর কারোর যোগ নেই বলে দাবি নওশাদের দলের। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতে এলাকায় বোমাবাজি হয়। ঘটনাস্থলে বোমার সুতো পড়ে থাকতে দেখা গিয়েছে। অশান্তির ঘটনার পর ইতিমধ্যেই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় সাত জেলায় ১৪২ আসনে ভোট হয়। সম্মিলিত ভাবে ভোট পড়েছিল ৯২.৬৭ শতাংশ। শুধু ভাঙড়ে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন ৯৬.৭৮ শতাংশ ভোটার। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা। নির্বাচনের দিন কোনও খুনোখুনির ঘটনা না ঘটায় কমিশনের কাজের প্রশংসা করেছেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। তিনি তৃণমূলের একটি অংশকো প্রশংসা করেছিলেন, যাঁরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে ছিলেন।

Post Views: 106

Continue Reading

Previous: ফের ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প! ৬৫০০ টন গোলাবারুদ পাঠানো হয়েছে ইজরায়েলে
Next: দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে ফের ভোট! শুক্র সন্ধ্যায় জানাল নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.