Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাজারে আলুর দাম বেশি কিন্তু দাম পাচ্ছেন না চাষিরা প্রতিবাদে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

বাজারে আলুর দাম বেশি কিন্তু দাম পাচ্ছেন না চাষিরা প্রতিবাদে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ

Online Desk আগস্ট 1, 2024
20240801_155152.jpg

সুর্য্যজ্যোতি পাল,কোচবিহার:
সরকারি নিষেধাজ্ঞায় ভিন রাজ্যে পাঠানো যাচ্ছেনা আলু। ফলে হিমঘরে নষ্ট হচ্ছে টন টন শস্য।এরই প্রতিবাদে বৃহস্পতিবার মাথাভাঙ্গা – শিলিগুড়ি রাজ্য সড়কে আলু ফেলে বিক্ষোভ দেখালেন আলুচাষীরা।
রাজ্যের আলুর ন্যায্য দাম পাওয়া এবং আলু বাইরে রাজ্যে রপ্তানি করার দাবিতে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চাষীদের।বৃহস্পতিবার বৈরাগীরহাট এলাকার মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কের পথ অবরোধ করেন আলু চাষিরা ।এদিন তারা রাস্তার উপর শত শত কেজি আলু ফেলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।চাষীদের অভিযোগ সরকার আলুর রফতানি করতে না দেওয়ায় তারা বিপাকে পড়েছেন। হিমঘরে টন টন আলু নষ্ট হচ্ছে।তাই তারা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন।পাশাপাশি চাষীরা জানিয়েছেন ,তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
উল্লেখ্য টাস্ক ফোর্স নামলেও বাজারে ছেঁকা দিচ্ছে সব্জি। আলুর দাম ৩৫ টাকার নীচে নামছেই না। এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার হিমঘর থেকে ব্যবসায়ীদের ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দিয়েছে। পুলিশকেই এবিষয়ে নজরদারি চালাতে বলা হয়েছে। আর তাই বাংলার সীমান্ত এলাকাগুলিতে কড়া নজরদারি চলছে।বন্ধ করে দেওয়া হয়েছে ,ভিন রাজ্যে আলু রফতানি।

Post Views: 82

Continue Reading

Previous: মন্দারমনিতে মধুচক্রের হদিশ,গ্রেফতার হোটেল মালিক সহ ১১
Next: ওয়ানড়ের চুরালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাহুল-প্রিয়ঙ্কা

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.