Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মালদ্বীপের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি মোদী, ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে?

মালদ্বীপের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি মোদী, ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে?

Online Desk জুলাই 25, 2025
muijju.jpg

ওঙ্কার ডেস্ক: দু দিনের ব্রিটেন সফর সেরে মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মোদী মালদ্বীপে অবতরণ করেছেন। তাঁকে স্বাগত জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি মুইজ্জু। ২৬ জুলাই মালদ্বীপের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হবে। মোদীর এই সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের অগ্রগতি হবে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের রাজধানী শহর মালেতে অবতরণ করার পর নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মালেতে অবতরণ করলাম। রাষ্ট্রপতি মুইজ্জু বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানিয়েছেন, আমি গভীরভাবে অভিভূত। আমি নিশ্চিত যে ভারত-মালদ্বীপের বন্ধুত্ব আগামী দিনে অগ্রগতির নতুন উচ্চতায় পৌঁছাবে।’ মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রধানমন্ত্রী মোদী ‘গেস্ট অফ অনার’ হিসেবে উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৩ সালে মুইজ্জুর নির্বাচনের পর ভারত ও মালদ্বীপের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। দুই রাষ্ট্র প্রধানের মধ্যে আলোচনায় উঠে আসতে পারে কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা। মোদীর এই সফরে ভারত ও মালদ্বীপের মধ্যে একাধিক সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষরিত হবে।

কূটনীতিবিদদের মতে, মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু সাধারণত চিনঘেঁষা হিসেবে পরিচিত। তিনি ক্ষমতার মসনদে বসার পরে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল। যদিও পরে দু দেশের মধ্যে সম্পর্কের কিছুটা উন্নতি হয়। সেই আবহে প্রধানমন্ত্রী মোদীর এই সফর দু দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Post Views: 134

Continue Reading

Previous: পরিচালক অভিরূপ ঘোষ হাত দিতে চলেছেন নতুন ছবিতে, ছবির কাস্টিং’এ রয়েছে দারুন চমক
Next: পন্থ এর লড়াই সত্ত্বেও ব্রিটিশদের বাজবলের সামনে দিশেহারা ভারত

সম্পর্কিত গল্প

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.