Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পন্থ এর লড়াই সত্ত্বেও ব্রিটিশদের বাজবলের সামনে দিশেহারা ভারত

পন্থ এর লড়াই সত্ত্বেও ব্রিটিশদের বাজবলের সামনে দিশেহারা ভারত

Online Desk জুলাই 25, 2025
FB_IMG_1753391747085.jpg

স্পোর্টস ডেস্ক : পায়ের পাতার আঙুল ভেঙে যাওয়ার খবরে যখন ভারতীয় শিবিরে হাহুতাশ থাকার কথা, তখন সাহসী যোদ্ধার মতোই খোঁড়াতে খোঁড়াতে ব্যাট হাতে নেমে পড়েন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। তিনি না নামলে সাড়ে তিনশোর গণ্ডি পেরোনো হত না টিম ইন্ডিয়ার। মরণবাঁচন ম্যাচে ভারতের প্রথম ইনিংস থামল ৩৫৮ রানে। এরমধ্যে পন্থের অবদান ৫৪। শার্দুল ঠাকুর ৪১ করে ফিরে গেলে হাল ধরতে নামেন অকুতোভয় পন্থ। ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত তাদের শেষ ৬ উইকেট হারিয়েছে ৯৬ রানে।

শুরুতেই জাদেজা (২০) ফিরে গিয়েছিলেন। ওয়াশিংটন সুন্দর ফেরেন ২৭ করে। ভারতকে মাথা তুলতে না দিয়ে রেকর্ডের খাতায় নাম তুলে ফেলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। স্টোকস ৫ উইকেট নিয়েছেন ৭২ রানে। ২০১৭ সালের পর এই প্রথম টেস্টে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন স্টোকস। আর এতে টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়ের নামও লিখেছেন। গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ সেঞ্চুরি ও পাঁচবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্টোকস। ৩ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার।

৩৫৮ যে খুব বড় পুঁজি নয়, সেটাই আশঙ্কা করছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই আশঙ্কাকে দশগুণ বাড়িয়ে দেন দুই ইংরেজ ওপেনার। ক্রলি-ডাকেটের বাজবল-ঝড় শুরু হয় ম্যাঞ্চেস্টারে। ১১৩ বলে ১৩ চার ও ১ ছয়ে ৮৪ রান করে আউট হয়েছেন ক্রলি। আর ডাকেট আউট হওয়ার আগে করেছেন ১০০ বলে ৯৪ রান (১৩ চার)। দুই পেসার শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজের ওপর দিয়ে রীতিমতো বাজবলের ঝড় বইয়ে দিয়েছেন ক্রলি ও ডাকেট। শার্দুল ৫ ওভারে দিয়েছেন ৩৫ রান, সিরাজ ১০ ওভারে ৫৮। ইংল্যান্ডের উইকেট দুটি নিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা অংশুল কম্বোজ ও রবীন্দ্র জাদেজা।পোপ (২০) ও রুট (১১) অপরাজিত আছেন। ইংল্যান্ড ২ উইকেটে ২২৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।

Post Views: 122

Continue Reading

Previous: মালদ্বীপের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি মোদী, ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে?
Next: লাইভ লোকেশন পাঠাতেই অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা! প্রতারিত কলকাতার ইঞ্জিনিয়ার

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.