Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লাইভ লোকেশন পাঠাতেই অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা! প্রতারিত কলকাতার ইঞ্জিনিয়ার

লাইভ লোকেশন পাঠাতেই অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা! প্রতারিত কলকাতার ইঞ্জিনিয়ার

Online Desk জুলাই 25, 2025
cyber-1280.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: খারাপ হয়ে গিয়েছিল এসি। আর তা সারানোর জন্য টেকনিশিয়ানের হদিশ পেতে অনলাইনে সার্চ করেছিলেন কলকাতার ইঞ্জিনিয়ার। অনলাইনে টেকনিশিয়ানের ফোন নম্বর পেয়ে সেখানে যোগাযোগ করেন তিনি। এর পর লাইভ লোকেশন শেয়ার করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল বিপুল পরিমাণ টাকা। যিনি প্রতারিত হয়েছেন, তিনি কলকাতার বিরাটির বাসিন্দা। পেশায় এক জন ইঞ্জিনিয়ার। ইতিমধ্যে তদন্তে নেমে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশ থেকে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ইঞ্জিনিয়ারের নাম অভিষেক দাস। ইন্টারনেটে খুঁজেছিলেন এসি সার্ভিসিং সংস্থার নম্বর। সেখান থেকেই নম্বর পেয়ে তিনি ডায়াল করেন। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, তারা এসি সার্ভিসিং করেন। যত তাড়াতাড়ি সম্ভব তারা একজন টেকনিশিয়ান পাঠাবেন। এর কিছু ক্ষণের মধ্যে অন্য আরেকটি নম্বর থেকে ফোন আসে। সেখানে বলা হয় লাইভ লোকেশন পাঠাতে। এরপর ওই ইঞ্জিনিয়ার কোনও সন্দেহ না করে সংশ্লিষ্ট সেই নম্বরে লাইভ লোকেশন পাঠিয়ে দেন। অভিযোগ, এর পরেই আধঘণ্টার মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় বিশাল অঙ্কের টাকা। নয়টি ট্রানজ্যাকশনের মাধ্যমে এই বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

গোটা বিষয়টি জানিয়ে এয়ারপোর্ট থানায় এবং বিধাননগর কমিশনারেট-এ অভিযোগ জানান অভিষেক। বিষয়টি জানার পর তদন্তে নেমে উত্তরপ্রদেশের ইটাওয়া অঞ্চল থেকে দীপাংশু শ্রীবাস্তব নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে চলছে জিজ্ঞাসাবাদ, আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, লাইভ লোকেশন যেহেতু সাইবার প্রতারকদের কাছে নয়া ফাঁদ হয়ে উঠেছে, তাই লাইভ লোকেশন না পাঠানোই উত্তম।

Post Views: 172

Continue Reading

Previous: পন্থ এর লড়াই সত্ত্বেও ব্রিটিশদের বাজবলের সামনে দিশেহারা ভারত
Next: সুন্দরবনে নয়া ‘নেকড়ে মাকড়সার’ সন্ধান বিজ্ঞানীদের

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.