Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দু’দিনের মরিশাস সফরে মোদী, ভারতের প্রধানমন্ত্রীকে ‘গার্ড অফ অনার

দু’দিনের মরিশাস সফরে মোদী, ভারতের প্রধানমন্ত্রীকে ‘গার্ড অফ অনার

Online Desk মার্চ 11, 2025
pm-modi.jpg

ওঙ্কার ডেস্ক: দু’দিনের মরিশাস সফরে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিমানবন্দরে পৌঁছতেই মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয় সেদেশের সরকার।

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, মরিশাসে প্রধানমন্ত্রী মোদী ২০ টির বেশি প্রকল্পের উদ্বোধন করবেন। ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপন হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি দুই দেশের মধ্যে দীর্ঘ কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে সেদেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

দ্বীপরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছে এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বন্ধু তথা প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের অভ্যর্থনায় আপ্লুত৷ এই সফরে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী৷’

উল্লেখ্য, সাম্প্রতিক কালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমশ বাণিজ্যিক প্রসার ঘটাচ্ছে চিন৷ পাশাপাশি, নিরাপত্তা খাতেও শক্তি বাড়াচ্ছে বেজিং৷ সেই আবহে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মরিশাস সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক মহল। মরিশাস সফরের আগে সে বিষয়ে বার্তা দিয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চলে মরিশাসের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে৷ ভারতের সঙ্গে মরিশাসের এক গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আমার এই সফর আমাদের বন্ধুত্বের ভিত্তি আরও মজবুত করবে এবং ভারত-মরিশাস সম্পর্কের এক উজ্জ্বল অধ্যায় তৈরি করবে।’

ভিডিও দেখুন-

Post Views: 84

Continue Reading

Previous: একে অপরকে মিষ্টি খাইয়ে মোহনবাগানে নির্বাচনের লড়াই শুরু সৃঞ্জয়, দেবাশিসের
Next: ভূতুড়ে ভোটার নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ কেন্দ্রের, উত্তপ্ত রাজ্যসভা, ওয়াক আউট করল তৃণমূল সহ বিরোধীরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.