Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী, অপারেশন সিঁদুরের পর প্রথম

মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী, অপারেশন সিঁদুরের পর প্রথম

Online Desk জুন 2, 2025
20250521_170112.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৪ জুন, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালানোর পর এই প্রথম মন্ত্রী পরিষদের বৈঠক হতে চলেছে।

ঠিক কী নিয়ে আলোচনার জন্য এই বৈঠক তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে মোদী সরকারের অবস্থান নিয়ে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করতে গিয়ে ভারতীয় বায়ুসেনার কয়টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, কয়টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, সেই বিষয়ে সরকারের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অন্য দিকে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে। তবে সরকারি ভাবে ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি।

সম্প্রতি সিঙ্গাপুরে সিডিএস জেনারেল অনিল চৌহান এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মেনে নিয়েছেন ভারতের কিছু যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছে বলে। যদিও ঠিক কতগুলি যুদ্ধবিমান ইসলামাবাদ ধ্বংস করেছে তা স্পষ্ট করেনন তিনি। ইতিমধ্যে অপারেশন সিঁদুর এবং পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছে বিরোধীরা।

উল্লেখ্য গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিরা নারকীয় হামলা চালিয়ে ২৬ জনকে খুন করেছিল। যে ঘটনার বদলা হিসেবে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। তার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। অবশেষে ১০ মে দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়।

Post Views: 212

Continue Reading

Previous: অনুব্রতর পর হুমায়ুন, পুলিশকে কু-কথা বলে ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক
Next: চুঁচুড়া পুরসভায় কর্মী বিক্ষোভ, ব্যহত হচ্ছে পুর পরিষেবা

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.