Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়ে ইউনুসকে চিঠি মোদীর

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়ে ইউনুসকে চিঠি মোদীর

Online Desk মার্চ 27, 2025
modi-yunus-.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে ইউনুসকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই দেশের সম্পর্ক, এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হয়েছে।

ইউনুসকে লেখা চিঠিতে মোদী লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটি দুই দেশের ইতিহাস ও ত্যাগের দলিল। যা আমাদের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে।’ ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সব সময়ে আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে এসেছে এবং যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে। শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমরা এই দ্বি-পাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট দেশ ছাড়েন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা দেশ ছাড়ার পরে তাঁর পিতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। মুজিব ও আওয়ামী লীগ বিরোধী রেশ বাংলাদেশে এখনও কাটেনি। সেই আবহে ২৬ মার্চ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিলেন।

Post Views: 236

Continue Reading

Previous: কেরলে আসছে মেসির আর্জেন্টিনা
Next: শুভেন্দু অধিকারির সভার পুলিশি বাধা কাটলো হাইকোর্টের নির্দেশে সভার তোড়জোড় শুরু বিজেপি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.