Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বছরের প্রথম দিনে বন্দি-তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান

বছরের প্রথম দিনে বন্দি-তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান

Online Desk জানুয়ারি 1, 2026
india-pakistan-flag.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে বন্দি তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান। ভারতে বন্দি থাকা পাকিস্তানের মৎস্যজীবী ও সাধারণ মানুষের তালিকা ইসলামাবাদকে দিয়েছে নয়াদিল্লি। একই ভাবে পাকিস্তানে বন্দি থাকা মৎস্যজীবী ও বেসামরিক নাগরিকদের তালিকা ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। ২০০৮ সালের দ্বিপাক্ষিক কনস্যুলার অ্যাক্সেস চুক্তি অনুসারে, এই বন্দি তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান।

ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে বন্দি রয়েছেন ৩৯১ পাক বেসামরিক নাগরিক এবং ৩৩ জন মৎস্যজীবী। সেই তালিকা ইসলামাবাদকে দেওয়া হয়েছে। একইভাবে, পাকিস্তানে বন্দি রয়েছেন ৫৮ জন ভারতীয় বেসামরিক নাগরিক এবং ১৯৯ জন মৎস্যজীবী। সেই তালিকা পাকিস্তান তুলে দিয়েছে নয়াদিল্লির হাতে। পাকিস্তানের হেফাজতে থাকা বেসামরিক নাগরিক, মৎস্যজীবী এবং তাঁদের নৌকা-সহ নিখোঁজ ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের দ্রুত মুক্তি দিতে বলেছে ভারত। নয়াদিল্লির তরফে পাকিস্তানকে বলা হয়েছে, ১৬৭ জন ভারতীয় মৎস্যজীবী এবং বেসামরিক বন্দি, যাদের সাজা শেষ হয়ে গিয়েছে, তাদের মুক্তি দিয়ে ভারতে ফেরত পাঠাতে হবে। এছাড়াও, পাকিস্তানের হেফাজতে থাকা ৩৫ জন বেসামরিক বন্দী এবং জেলেদের অবিলম্বে কনস্যুলার অ্যাক্সেস প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। ভারত সরকারের তরফে পাকিস্তান সরকারকে বলেছে, সকল ভারতীয় এবং ভারতীয় বলে মনে করা বেসামরিক বন্দি এবং মৎস্যজীবীদের মুক্তি না হওয়া পর্যন্ত এবং ভারতে ফেরত পাঠানো না পর্যন্ত তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ভারত সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলে ২,৬৬১ জন ভারতীয় জেলে এবং ৭১ জন ভারতীয় বেসামরিক বন্দিকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে। যার মধ্যে ২০২৩ সাল থেকে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া ৫০০ জন ভারতীয় মৎস্যজীবী এবং ১৩ জন ভারতীয় বেসামরিক বন্দি রয়েছেন।

Post Views: 95

Continue Reading

Previous: বাংলায় ছাব্বিশের ভোট পাখির চোখ, শাহের পর এবার বঙ্গ সফরে নাড্ডা!
Next: ফের বাংলাদেশে সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর করে আগুনে পোড়ানোর চেষ্টা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.