Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মনিপুরের ঘটনায় প্রধানমন্ত্রীকে তোপ প্রিয়াঙ্কার

মনিপুরের ঘটনায় প্রধানমন্ত্রীকে তোপ প্রিয়াঙ্কার

Online Desk জুলাই 21, 2023
Priyanka-gandhi.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ মনিপুরে ২ মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। শুক্রবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে কংগ্রেসের সভা থেকে মোদিকে নিশানা করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেন প্রধানমন্ত্রী ৭৭ দিন মনিপুর নিয়ে কিছু বলেন নি। এখন বাধ্য হয়ে মুখ খুলেছেন। প্রসঙ্গত এবছরের শেষে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হবার কথা। লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশে নির্বাচন তাই কংগ্রেস ও বিজেপির কাছে অ্যাসিড টেস্ট। এদিন কংগ্রেসের জন আক্রোশ সভায় তাই মনিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন এআইসিসি-র সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। প্রিয়াঙ্কা বলেন ৩ মে লজ্জাজনক, বর্বরোচিত ঘটনাটি ঘটেছিল। তারপর ৭৭ দিন পেড়িয়ে গেল কিন্তু গতকালের আগে প্রধানমন্ত্রীর কোনও বিবৃতি দেবার সময় হল না। অথচ মনিপুর ২ মাস ধরে জ্বলছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ২০০ মতন মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। কত মানুষ নিরাশ্রয় হয়েছিন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবার কথা বলা তো দুরঅস্ত একটি কথাও বলেন নি। ভয়ঙ্কর ভিডিওটা ভাইরাল হবার পর বাধ্য হয়ে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন। অথচ আমাদের প্রধানমন্ত্রী বিরোধী নেতা-নেত্রীদের অবলীলায় চোর, দুর্নীতিগ্রস্ত বলে দেগে দেন। তখন বিবৃতি দিতে তাঁর সময়ের অভাব হয়না। এদিন মনিপুরের পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়েও মধ্যপ্রদেশের বিজেপি শাসিত শিবরাজ সিং চৌহানের সরকারকেও বেধেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অভিযোগ দেশের সম্পদ গুটি কয়েক ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে, এটা লজ্জার। শুক্রবার গোয়ালিয়রে প্রিয়াঙ্কার সভায় লোক হয়েছিল ভালই।

Post Views: 145

Continue Reading

Previous: ইডেনে ভিড় তৃণমূলের কর্মী সমর্থকদের
Next: দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ এবার বঙ্গে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.