Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ, প্রতিবাদের জন্য তিনটি নতুন জায়গা বাছল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ, প্রতিবাদের জন্য তিনটি নতুন জায়গা বাছল দিল্লি পুলিশ

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-49.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: এবার থেকে যন্তর মন্তরে কোনও প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি কমিটির সুপারিশ মেনে এই নিষেধাজ্ঞা জারি করল দিল্লি পুলিশ। পরিবর্তে রাজধানীতে প্রতিবাদের জন্য তিনটি নতুন জায়গা নির্দিষ্ট করা হয়েছে। সেগুলি হল— পুরনো দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি মাঠ এবং পূর্ব দিল্লির সিবিডি মাঠ।

দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কমিটির সুপারিশ অনুযায়ী যন্তর মন্তর আর প্রতিবাদস্থল হিসেবে থাকছে না। এখন থেকে যে কোনও বিক্ষোভ ওই তিনটি মাঠেই করতে হবে। কীভাবে অনুমতি নিতে হবে, কী কী নিয়ম মানতে হবে, তা নিয়ে শীঘ্রই বিস্তারিত এসওপি প্রকাশ করা হবে।

১১ অক্টোবর, রবিবার এই নির্দেশিকা প্রকাশ করা হয়। যন্তর মন্তর থেকে এই তিনটি নতুন প্রতিবাদস্থলের দূরত্ব যথাক্রমে রামলীলা ময়দান প্রায় ৩ কিলোমিটার, সিবিডি মাঠ প্রায় ১৩.৫ কিলোমিটার এবং বুরারি মাঠ প্রায় ৪৪ কিলোমিটার।

কেন এই সিদ্ধান্ত? মনে করা হচ্ছে, যন্তর মন্তরের আশপাশে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতর থাকায় সেখানে বিক্ষোভে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটে। সেই কারণেই প্রতিবাদস্থল সরানো হল। উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি (সিজেপি) যন্তর মন্তরে শান্তিপূর্ণ কর্মসূচির অনুমতি চাওয়াকে কেন্দ্র করে টানাপড়েন চলছিল, তার মধ্যেই এই বড় সিদ্ধান্ত প্রকাশ্যে এল। ফলে প্রশাসনের এই নতুন নির্দেশিকার প্রভাব ককরোচ আন্দোলনের উপর পড়বে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Continue Reading

Previous: স্নোবল গাছ লাগানোর সঠিক সময়, পরিচর্যা ও প্রচুর ফুল পাওয়ার উপায়
Next: পুলিশকর্মী থাকার পরেও কী ভাবে হামলা হল কুণালের উপর? প্রশ্ন হাইকোর্টের

সম্পর্কিত গল্প

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.