ওঙ্কার ডেস্ক: পুণের লোহাগড় দুর্গে ইজের বাগদত্তাকে খুনের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। মৃত কেতন আগারওয়ালকে আসলে কে ধাক্কা মেরে খুন করেছে সেই নিয়ে সিয়া এবং চেতনের বয়ানে একাধিকার অসঙ্গতি দেখা দিলেও অবশেষে খুনের দায় শিকার করেছেন প্রেমিক চেতনই। পুলিশি জেরার তিনি জানান, এর আগে দুইবার নিজের বাগদত্তা কে ধাক্কা মারতে ব্যর্থ হয়েছিল সিয়া গোয়েল। তাই খুনের দায়িত্ব নিজেই নেয় প্রেমিক চেতন। প্রি-ওয়েডিং শুটের নাম করে মক্ষম সময় বুঝে লোহাগড় দুর্গ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় কেতনকে।
পুলিশি জেরায় চেতন এবং সিয়া জানায়, এর আগেও কেতন আগরোয়ালকে মারবার ছক কষেছিল তারা। প্রথমে চলতি মাসের শুরুর দিকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে মারার চেষ্টা করলে ব্যার্থ হয় সিয়া। পরে ১৪ জুন ফের লোহাগড় দুর্গে কেতনকে নিয়ে যায় সিয়া। উঁচু দুর্গ থেকে ফেলে দেওয়ার চেষ্টায় ধাক্কা মারলে সেবারও ব্যর্থ হয় সে। ঘটনা বুঝতে পেরে কেতন বিষোয়টি জানতে চাইলে সিয়া প্রসঙ্গ ঘুরিয়ে বলে সেখানে সাপ ছিল, এবং কেতনকে বাঁচানোর জন্যই ধাক্কা মারে সিয়া। সে দফায় নিজের বাগদত্তার কথায় বিশ্বাস করে কেতন। দুইবার ব্যর্থ হওয়ায় বেশ অসন্তোষ ছিল প্রেমিক চেতন। পরে সে সিয়াকে জানায় কেতনকে ধাক্কা সে মারবে। প্রথমে পুলিশি জেরায় দুই অভিযুক্ত কেউই নিজদের অপরাধ শিকার করে নি। শেষমেশ খুনের দায়ভার নিজের মাথায় নিল চেতন।
প্রসঙ্গত, ১৮ জুন পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং শুটে পাহার থেকে পরে প্রাণ হারায় বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যাবসায়ী কেতন আগারওয়াল। প্রথমে পুরো ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে বাগদত্তা সিয়া গোয়েল। কেতনের পরিবার সিয়ার উপর সন্দেহ প্রকাশ করলে ঘটনার পুনঃতদন্ত শুরু হয়। আর একে একে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় পুরো ঘটনাটি পুর্বপরিকল্পিত। এবং এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সিয়ার প্রেমিক চেতন।