Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অফিসের পার্কিং লটে মহিলা সহকর্মীকে ছুরিকাঘাত করে খুন, এগিয়ে এলেন না কেউই

অফিসের পার্কিং লটে মহিলা সহকর্মীকে ছুরিকাঘাত করে খুন, এগিয়ে এলেন না কেউই

Online Desk জানুয়ারি 9, 2025
stab.jpg

ওঙ্কার ডেস্ক: মহিলা সহকর্মীকে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠল পুণেতে। অভিযোগ, বাবার অসুস্থতার কথা বলে মিথ্যা অজুহাতে সহকর্মীর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন শুভদা কোদারে নামের এক তরুণী। কিন্তু সেই টাকা পরিশোধ না করায় তাঁকে ছুরিকাঘাত করে খুন করে তাঁরই সহকর্মী কৃষ্ণ কানোজা। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম কৃষ্ণ কানোজা। ইরাওয়াদায় একটি বিপিও সংস্থায় অ্যাকাউন্টেন্টের কাজ করেন তিনি। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক জানান, ২৮ বছর বয়সী শুভদা কোদারে বিভিন্ন সময় তাঁর বাবার অসুস্থতার অজুহাত দিয়ে তাঁর চিকিৎসার জন্য টাকা নিয়েছেন। কিন্তু যখন টাকা ফেরত চাওয়া হয়, বাবার অসুস্থতার অজুহাত দিয়ে তখন তা ফেরত দিতে অস্বীকার করেন শুভদা। বারংবার টাকা চেয়েও যখন ফেরত পাচ্ছিলেন না কৃষ্ণ তখন সত্যতা যাচাই করতে তাঁর এলাকায় গিয়ে খোঁজখবর নেন। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন, শুভদার বাবা সুস্থ এবং কোনও শারীরিক অসুস্থতায় ভুগছেন না।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ শুভদাকে অফিসের পার্কিং লটে ডেকে পাঠায় কৃষ্ণ। সেখানে শুভদার কাছে টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। এরপর আচমকা কৃষ্ণ তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। অভিযোগ, সেইসময় পার্কিং লটে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন। তরুণীকে কাতরাতে দেখেও কেউ এগিয়ে আসেননি। কেউ আবার মর্মান্তিক ঘটনার ভিডিও করতে ব্যস্ত ছিলেন। এরপর কৃষ্ণ রক্তাক্ত ছুরিটি ফেলে দিতে ঘটনাস্থলে উপস্থিত জনতা তাঁকে মারধর করে। এক পুলিশ আধিকারিকের কথায়, ‘কনুইতে গুরুতর আঘাত পাওয়ার কারণে শুভদাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত ৯টা নাগাদ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

Post Views: 145

Continue Reading

Previous: রাজ্যের ৫৫ সাংসদ, কে কটি প্রশ্ন করেছেন শীতকালীন অধিবেশনে?
Next: আরাবুল – শওকতের অনুগামীদের বাদানুবাদ ,ফের উত্তেজনা ভাঙ্গড়ে

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.