Skip to content
মার্চ 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দর্শনার্থীদের জন্য নয়া নিয়ম চালু হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে

দর্শনার্থীদের জন্য নয়া নিয়ম চালু হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে

Online Desk মার্চ 4, 2025
puri-jagannath-temple.jpg

ওঙ্কার ডেস্ক: ধর্মীয় স্থানে বিভিন্ন সময় পদপিষ্টের ফলে হতাহতের ঘটনা ঘটে। যার সদ্য নিদর্শন প্রয়াগরাজের মহাকুম্ভ। এবার পদপিষ্ট ও যে কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়া নিয়ম চালু হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে।
সোমবারই ওড়িশার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র মন্দির কমিটির সঙ্গে বৈঠক করেছেন। মন্দিরে ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন তিনি। গোটা বিষয়টি পর্যালোচনার পর নতুন নিয়ম চালু করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, মন্দিরের দর্শনার্থীদের জন্য বেশ কিছু নিয়ম চালু হতে চলেছে। যেমন নাটমণ্ডপ বরাবর ব্যারিকেড করে ছয় লেনের র্যাকম্প বানানো হবে। এর ফলে সহজেই মন্দির দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। আলাদা আলাদা লাইনের ব্যবস্থা থাকবে পুরুষ, মহিলা, বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য। নতুন ব্যবস্থা চালু হলে দর্শনার্থীরা হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি এড়িয়ে ভালো ভাবে মন্দির দর্শন করতে পারবেন।

এছাড়া নয়া নিয়ম অনুযায়ী, পুণ্যার্থীদের ‘সাত পহচা’ হয়ে প্রবেশ করতে হবে। মন্দিরের ঘণ্টিদ্বার দিয়ে মহিলা এবং প্রবীণদের বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে। মন্দির দর্শন শেষে প্রস্থানের সময় পুরুষ পুণ্যার্থীরা গড়ুরদ্বার হয়ে বেরোবে। সেই সঙ্গে নয়া ব্যবস্থায় ভিআইপি দের জন্য আলাদা কোনও ব্যবস্থা করা যায় কিনা তাও বিবেচনা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা।

Post Views: 69

Continue Reading

Previous: রামনবমীর জন্য ইডেনে অনিশ্চিত কেকেআর ম্যাচ
Next: সেমিফাইনালে অজি যুদ্ধের আগে কী ভাবছে টিম ইন্ডিয়া!

সম্পর্কিত গল্প

F-1.jpg

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লা ! ২০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন আততায়ী

Online Desk মার্চ 12, 2026
20260311_180337.jpg

পশ্চিম এশিয়ায় যুদ্ধে নিহত ২ ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

Online Desk মার্চ 11, 2026
20251025_210859.jpg

ভিন ধর্মে প্রেম, মেয়েকে বিষ খাইয়ে খুন মায়ের

Online Desk মার্চ 11, 2026

You may have missed

F-1.jpg

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লা ! ২০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন আততায়ী

Online Desk মার্চ 12, 2026
KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.